You are viewing a single comment's thread from:

RE: বড়ো আলুর সাথে রুই মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

রুই মাছ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, বিশেষ করে আমি বেশিরভাগ সময়ে বারবিকিউ বা ভাজা করে খেয়ে ফেলি।

রুই মাছের নাম শুনেই জিভে জল চলে আসলো দাদা। আর সাথে আবার বড় আলু দিয়ে রুই মাছ রান্না করেছেন দেখে খেতে ইচ্ছে করছে দাদা। আপনার সব মজার মজার রেসিপি তৈরির আইডিয়া দেখে আমি মুগ্ধ হয়ে যাই। রেসিপি তৈরিতে প্রথমে খেয়াল রাখতে হয় কোন সবজির সাথে কোন মাছের রেসিপি তৈরি করলে ভালো হয়। আর সেটা সব সময় আপনার কাছ থেকেই শেখা উচিৎ দাদা। আপনি এত সুন্দর ভাবে মজার মজার সব রেসিপি তৈরি করেন যে দেখে মুগ্ধ হয়ে যাই। বড় আলু দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে। স্বাদের দিক থেকে বলতে গেলে বড় আলু আমি খুবই পছন্দ করি। আর আপনি এত সুন্দর ভাবে আলুগুলো তেলে ভেজে এরপর রুই মাছ দিয়ে রান্না করেছেন দেখে মনে হচ্ছে আরো বেশি সুস্বাদু হয়েছে। আপনার রান্নার দক্ষতা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই দাদা। দক্ষ রন্ধনশিল্পীর নিপুন রন্ধন প্রক্রিয়া ও দক্ষতা সবসময়ই মুগ্ধ করে আমাকে। আপনি আমার দেখা একজন সেরা রন্ধনশিল্পী। আপনি আপনার হাতের জাদুতে ও মনের মাধুরী দিয়ে অনেক মজার সব রেসিপি তৈরি করেন। আপনি যে ভালোবেসে রান্না করেন এটা বোঝাই যায় দাদা। ভালোবেসে কোনো কিছু রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি মনের মাঝে এক পরিতৃপ্তি আসে। বড় আলু দিয়ে রুই মাছের মজাদার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।💝💝

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65520.11
ETH 1924.93
USDT 1.00
SBD 0.38