You are viewing a single comment's thread from:

RE: মজাদার রসভরি পিঠা রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago

গ্রামের সেই আমেজ গুলো বাসায় বসেই পূরণ করার চেষ্টা করি। মাঝে মাঝে আম্মুর কাছে বায়না করে বসি পিঠা বানানোর জন্য।

শীতকাল এলেই গ্রামে এক অন্যরকম উৎসব শুরু হয়। সকলের ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরীর উৎসব। আসলে এই উৎসব শুধু গ্রামে গেলেই অনুভব করা যায়। তবে আপনি যেহেতু এবার গ্রামে যাননি তাই বাসায় পিঠা তৈরি করার চেষ্টা করেছেন। আসলে মায়ের হাতের পিঠা খেতে খুবই ভালো লাগে। মায়ের হাতের পিঠার স্বাদ অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। মায়ের কাছে বায়না ধরার কথা শুনে আমারও অনেক স্মৃতি মনে পড়ে গেল ভাইয়া। আমিও মাঝে মাঝে বায়না ধরি আমার প্রিয় পিঠাগুলো তৈরি করার জন্য। আপনার মা অর্থাৎ আমাদের আন্টি অনেক মজাদার "রসভরি পিঠা" তৈরি করেছেন। পিঠা তৈরীর প্রক্রিয়া দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমারও ইচ্ছা করছে আন্টির হাতের পিঠা খাওয়ার। অনেক লোভনীয় একটি পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এবং আন্টির হাতের মজার পিঠা তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64136.77
ETH 1797.92
USDT 1.00
SBD 0.39