You are viewing a single comment's thread from:

RE: বাঁটুল দ্যা গ্রেট এর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago

শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথের সৃষ্টি "বাটুল দ্যা গ্রেট" সকলের কাছেই জনপ্রিয়তা অর্জন করেছে। নারায়ণ দেবনাথ আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি যে শিল্পকর্মগুলো রেখে গেছেন সেগুলো সারাজীবন আমাদের মাঝে রয়ে যাবে। "বাটুল দ্যা গ্রেট" হল নারায়ণ দেবনাথের অনবদ্য এক সৃষ্টি। আপনি অনেক সুন্দর ভাবে বিখ্যাত কার্টুন ক্যারেক্টার বাটুলের চিত্র অঙ্কন করেছেন দাদা। এর আগেও আমি আপনার অঙ্কন দেখেছি। প্রত্যেকটি অঙ্কন চিত্র যেমন অসাধারণ হয় তেমনি বরাবরের মতো আজও বাটুলের চিত্রটি অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে যেন টিভিতে ভেসে বেড়াচ্ছে কোন কার্টুন সিরিয়াল। এই বাটুল চরিত্রটি আমাদের সকলের কাছেই অনেক পরিচিত। জনপ্রিয় কার্টুন সিরিজের এই জনপ্রিয় ক্যারেক্টারটি আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে দারুন এই চিত্রটি অঙ্কন করেছেন। সেইসাথে আপনি আপনার অঙ্কন চিত্রটি আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। দারুণভাবে এই চিত্রটি অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38