RE: বাঁধা কপি দিয়ে পুলি পিঠা তৈরির রেসিপি ।। বাঙালি রেসিপি
সময় কি খাবো খাবো করতে করতে হঠাৎ করে এই বুদ্ধিটা মাথায় আসলো আর ব্যাস লেগে পড়লাম কাজে।
দাদা আপনি দারুন ভাবে মজার একটি রেসিপি তৈরি করেছেন। সত্যি দাদা আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। মাঝে মাঝে হুটহাট করে কোন কিছু তৈরি করলে ভালোই লাগে। তবে আমি আপনার মত রান্নাতে এতটা পারদর্শী নই। মাঝে মাঝে যখন আমি আপনার রেসিপি গুলো দেখি তখন আমি অবাক নয়নে তাকিয়ে থাকি। শুধু চিন্তা করি আপনি কি করে এত ভালো রেসিপি তৈরি করেন। আপনার রেসিপিগুলো দেখে দেখে আমিও রেসিপি তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা পাই। আপনি যে রেসিপিগুলো তৈরি করেন সেগুলো সত্যিই অনেক লোভনীয় হয়। যেমন আজ আপনি আপনার ইউনিক একটি আইডিয়া থেকে বাঁধাকপি দিয়ে পুলি পিঠা রেসিপি তৈরি করেছেন। সত্যিই দাদা এরকম ইউনিক আইডিয়া আপনার কাছ থেকেই পাওয়া সম্ভব। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি এই ইউনিক আইডিয়া আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আসলে যখন দেখি নতুন নতুন রেসিপি নিয়ে আমাদের মাঝে কেউ হাজির হয়েছে তখন খুবই ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হল লোভনীয় রেসিপি গুলো শুধু তাকিয়ে তাকিয়ে দেখি কিন্তু খেতে পারিনা😋। তবে যাই হোক আপনি আপনার দারুন আইডিয়া থেকে মজার রেসিপি তৈরি করে খেয়েছেন এটা জেনে ভালো লেগেছে। এভাবেই আপনার অবসর সময়ে মজার মজার রেসিপি তৈরি করুন এবং আমাদের মাঝে শেয়ার করুন এই কামনাই করছি দাদা। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা ❤️❤️।