You are viewing a single comment's thread from:

RE: টুকটাক কেনাকাটা।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসলে সময় জ্ঞান নিয়ে কথা বলাটা যতটা সহজ করাটা ঠিক ততটাই কঠিন ।

আসলে সময় আমাদের সাথে পাল্লা দিয়ে চলে। আমাদের এই ব্যস্ত জীবনে আমরা কখন যে আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো অতিবাহিত করে ফেলি তা বুঝতেও পারিনা। তবে যাইহোক ভাইয়া আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস পত্র কেনাকাটা করেছেন এটা দেখে ভালো লাগলো। আর ভাইয়া আপনি যে কথাটি বলেছেন যে ফোন হারিয়ে গেলে আসলেই অনেক বিপদে পড়তে হয়। আমি গতকাল আমার ব্যবহারীক একটি ফোন হারিয়ে ফেলেছি। সত্যি কথা বলতে আমার ফোনের জন্য যতটুকু কষ্ট না হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে ফোনে যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলোর জন্য। যদিও ফোনে অনেকগুলো সিকিউরিটি কোড দেওয়া আছে। আমার মনে হয় না যে ফোনটি পেয়েছে সে এই ফোনটি কখনো লক খুলতে পারবে। কি আর করার হারিয়ে যখন ফেলেছে তখন মনকে সান্তনা দেওয়া ছাড়া আর কোন উপায় নেই। ভাইয়া আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনেছেন সেগুলো সব গুলো অনেক ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38