RE: একটু সময় লাগবে || @shy-fox 10% beneficiary
হয়তো আমি আপনি থাকবো না। তবে কর্মফল গুলো কিন্তু সারাজীবন রয়ে যাবে। হয়ত এগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখবে, যুগ থেকে যুগান্তর ।
ভাইয়া আপনি সব সময় অনেক শিক্ষণীয় বিষয় তুলে ধরেন আপনার লেখার মাঝে এতে কোন সন্দেহ নেই। আমরা যারা আপনার পাঠক রয়েছি তারা সব সময় আপনার কাছে অনেক কিছু সম্পর্কে জানতে পারি এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বুঝতে পারি। আসলে আমি আমার ব্যক্তিগত অভিব্যক্তি থেকেই একটি কথা বলছি আমি আসলে আপনাকে সব সময় নিজের বড় ভাইয়ের জায়গায় রাখতে চাই। কারণ আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। আমাদের বাস্তব জীবনের উপলব্ধি গুলো আপনার কাছে শিখেছি। সত্যি কথা বলতে এই পৃথিবীতে বিচিত্র রকমের সব মানুষ বসবাস করে। কিন্তু সবাই মানুষকে উৎসাহ দিতে পারে না। আপনার কথাগুলোর মাঝে আমি অনেক কিছু শিখতে পারি এবং ভালো কাজের প্রতি উৎসাহ পাই। সত্যি ভাইয়া আমাদের এই ক্ষুদ্র জীবন তখনই সার্থক হবে যখন আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার পরও মানুষ আমাদের মনে রাখবে এবং ভালোবাসবে। আমাদের কর্মফলের মাধ্যমে আমরা সারা জীবন বেঁচে থাকবো সকলের অন্তরে। আসলে সময় পরিবর্তনের সাথে সাথে সকলেই পরিবর্তন হবে কিন্তু একটু সময় লাগবে। ভাইয়া অনেক সুন্দর করে কিছু কথা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।