You are viewing a single comment's thread from:

RE: আলু দিয়ে বড়ো চিংড়ির রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনি দিনে দিনে একজন পাকা রাঁধুনি হয়ে যাচ্ছেন। আলু দিয়ে বড়ো চিংড়ির রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে দাদা।আপনার রান্না দেখে দেখে আমিও রান্না করার জন্য অনুপ্রাণিত হই। আপনি আপনার এই ব্যস্ততম জীবনের মাঝেও সবসময় মজার মজার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন এজন্য আমরা সকলে আপনার কাছে কৃতজ্ঞ। আপনার এই রেসিপিগুলো দেখে দেখে আমরা সকলেই নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহ পাই। আর আপনি যে রেসিপিগুলো সব সময় শেয়ার করেন সেগুলো আমার খুবই পছন্দ হয়। কারণ আপনার পছন্দের খাবারের সাথে আমার পছন্দের খাবারের অনেক মিল রয়েছে। আর আজকে আপনি আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছেন যেটা আমার খুবই প্রিয় একটি রেসিপি। আপনি সবসময় আলু সুন্দর করে তেলে ভেজে তারপর রান্না করেন যেটা দেখে আমার খুবই ভালো লাগে। আপনার এই রান্নার পদ্ধতি আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা। আলু সুন্দর করে তেলে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে সত্যিই খুবই ভালো লাগে। আর সাথে আপনি আবার টমেটো দিয়েছেন। টমেটো তরকারির স্বাদ আরও দ্বিগুন বাড়িয়ে দেয়। অনেক মজার একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61821.29
ETH 1727.74
USDT 1.00
SBD 0.39