RE: বাংলা মুভি রিভিউ: গুরু দক্ষিনা
১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত এই জনপ্রিয় বাংলা মুভি "গুরু দক্ষিনা" আজও সকলের কাছে জনপ্রিয়। বর্তমান সময়ে যেই মুভিগুলো মুক্তি পাচ্ছে সেগুলো হয়তো ক্ষণিকের জন্য জনপ্রিয়তা অর্জন করছে। কিন্তু এত বছর পুরনো মুভি "গুরু দক্ষিনা" আজও সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। আমি যখন অনেক ছোট ছিলাম আমার খুব ভালোভাবে মনে আছে তখন আমি প্রথম এই মুভি দেখেছিলাম। এরপর বারবার এই মুভিটি দেখেছি। আমি কতবার যে এই মুভিটি দেখেছি তা হয়তো বলে শেষ করতে পারবো না। এই মুভিটি আমি যতবার দেখেছি ততবার চোখের জলে ভেসে গেছে। আসলে পুরোনো দিনের অভিনয়শিল্পীদের মাঝে এমন কিছু গুণ রয়েছে যারা দর্শকদের আবেগাপ্লুত করে ফেলত তাদের অভিনযয়ের মাধ্যমে। মুভির কাহিনী চিত্র মানুষকে এতটাই আবেগাপ্লুত করে ফেলত যে দু চোখে পানি চলে আসতো। সেই সময়টাতে "গুরু দক্ষিণা" মুভির যে জনপ্রিয় গানগুলো ছিল সেগুলো সবার কাছেই জনপ্রিয়তা অর্জন করেছিল। সকলের মুখেমুখে সেই গানগুলো প্রচলিত ছিল। এমনকি বর্তমান সময়ে এসেও আজও সেই মুভি সকলের কাছেই জনপ্রিয়তার স্থানটি ধরে রেখেছে। গানগুলো অসাধারণ ছিল। বর্তমানেও সকলের কাছে এই গানগুলো এখনো জনপ্রিয়। আর আমার এই প্রিয় মুভিতে যে গুণী শিল্পীরা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই আমার অনেক পছন্দের শিল্পী। তাপস পাল আর রঞ্জিত মল্লিক এই অভিনয়শিল্পীরা সবসময় সর্বকালের সেরা অভিনয়শিল্পী। তাদের অভিনয় সব সময় মানুষকে আকৃষ্ট করে। বেশ কিছুদিন থেকে এই মুভিটি দেখা হয়না। দাদা আপনার মুভি রিভিউ দেখে আবারও ইচ্ছে করছে এই মুভিটি দেখার জন্য। এছাড়া আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন পুরো মুভিটি। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।