You are viewing a single comment's thread from:

RE: নন্টে ফন্টের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনার চিত্রাঙ্কন মানেই দারুন কিছু। আপনি সবসময় দক্ষতার সাথে দারুন দারুন চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেন দাদা। নন্টে ফন্টেকে আমরা সবাই চিনি। টিভিতে অনেক দেখেছি। আমি যখন প্রথম আপনার অঙ্কন চিত্রটি দেখছিলাম তখন মনে হয়েছিল যেন আমি টিভির স্ক্রিনে দেখানো নন্টে ফন্টেকে দেখছি। খুবই নিখুঁতভাবে আপনি নন্টে ফন্টের চিত্র অঙ্কন করেছেন। এছাড়া নারিকেল গাছের চিত্রটিও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি যে একদম ভালো আর্টিস্ট এতে কোন সন্দেহ নেই। এর আগেও আপনার অনেকগুলো অঙ্কন চিত্র আমি দেখেছি। পূর্বের অঙ্কন চিত্র গুলো যেমন সুন্দর ছিল তেমনি আজকের অঙ্কন চিত্রটিও অনেক সুন্দর হয়েছে দাদা। দারুন ভাবে আপনি আপনার অঙ্গনের প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। সত্যি দাদা আপনার কাছে অনেক কিছু শেখার আছে। আমিও টুকিটাকি অঙ্কন করার চেষ্টা করি। কিন্তু এতটা নিখুঁতভাবে আমি অঙ্কন করতে এখনো শিখিনি। আপনার সুন্দর অঙ্কন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 62876.37
ETH 1829.96
USDT 1.00
SBD 0.39