You are viewing a single comment's thread from:

RE: দেশি হাঁসের মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
  • দাদা আমি সর্বপ্রথম একটি কথাই বলতে চাই অসাধারণ একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন দাদা। হাঁসের মাংস আমার এতটাই প্রিয় যে আপনাকে বলে বোঝাতে পারবো না। হাঁসের মাংস আমার খুবই ভালো লাগে। আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল করলে খেতে অনেক বেশি মজা লাগে। আমি মাঝে মাঝেই হাঁসের মাংস খাই। হাঁসের মাংসের ঝোল দিয়ে চালের রুটি খেতে আমার সচাইতে বেশি ভালো লাগে। এছাড়া হাঁসের মাংস দিয়ে গরম ভাত খেলে অনেক ভালো লাগে আমার। দাদা আপনার এই লোভনীয় রেসিপি দেখে হাঁসের মাংস খাওয়ার ইচ্ছা জেগে উঠলো। আমি যখন আমার গ্রামের বাসায় যাই তখন মাঝে মাঝেই হাঁসের মাংস খাওয়া হয়। অন্যান্য মাংসের তুলনায় হাঁসের মাংস খেতে আমি বেশি পছন্দ করি। দাদা আপনি এত সুন্দর ভাবে আপনার রান্নার পুরো প্রসেস উপস্থাপন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপনি। আলুর টুকরোগুলো তেলে ভেজে এরপর হাঁসের মাংস দিয়ে রান্না করেছেন এ জন্য নিশ্চয়ই আলুগুলোও খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবকিছু মিলিয়ে আপনি আপনার রান্নার প্রসেস অনেক সুন্দর ভাবে সকলের মাঝে উপস্থাপন করেছেন। দারুণ মজাদার হাঁসের মাংস রেসিপি সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37