You are viewing a single comment's thread from:

RE: মামির বাড়িতে ঝটিকা সফর || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

একটা ব্যাপার খেয়াল করে দেখবেন। হঠাৎ যখন আত্মীয়-স্বজনের বাড়িতে কোন কারণে হুট করে যাওয়া হয়ে যায়। তখন সেটা কিন্তু আরো অনেকটা মজার হয়ে যায় ।

  • ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন যখন হঠাৎ করে কোন আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয় তখন ব্যাপারটি আরও বেশি মজার হয়। বিশেষ করে কাছের আত্মীয় স্বজনদের বাড়িতে যখন আমরা হুট করে চলে যাই তখন ব্যাপারটা আরো ভালো হয়। আমি যখন আমার মামি বাড়ি যেতাম তখন অনেক মজা হতো। আপনার মামি মা যেমন আপনাকে খুবই আদর করেন তেমনি আমার মামি মা আমাকে অনেক আদর করতেন। আসলে এখন ব্যস্ততার কারণে মামি বাড়িতে যাওয়ার সময় হয় না। আমার মামি বাড়িতে গেলেও অনেক মজার সময় কাটাই। তবে আরেকটি কথা বলতে চাই আপনার মামি মা অনেক গোছানো একজন মানুষ। ঘরগুলো পরিপাটি করে ও সুন্দর করে সাজানো। ঘরের দেয়ালে লাগানো বিভিন্ন ওয়ালমেট ও কারুকার্য আমার অনেক ভালো লেগেছে। এছাড়া আপনি যেহেতু আপনার মামির কাছে বড় হয়েছেন তাই আপনার প্রতি তার আলাদা এক ভালোবাসা রয়েছে। মা এবং মামি এদের ভালোবাসা কখনো ভুলার মত নয়। তারাও আমাদের মায়ের মতো। ভাইয়া আপনি সব সময় আপনার কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করতে পছন্দ করেন যেটা আমার অনেক ভালো লাগে। আপনি আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন বলেই আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। প্রিয় মানুষদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো সম্পর্কে জানতে পারলে অনেক ভালো। আপনি যেহেতু আমার খুবই প্রিয় একজন মানুষ তাই আপনার দৈনন্দিন কাটানো সুন্দর মুহূর্ত গুলো সম্পর্কে জানতে পেরে আমিও খুব আনন্দ পাই। তবে যাইহোক আপনার মামির বাড়িতে ঝটিকা সফর সফল হয়েছে এটা জেনে ভালো লাগলো। আপনার জন্য এবং আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা রইলো ভাইয়া।
Sort:  
 4 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39