You are viewing a single comment's thread from:

RE: দুঃসংবাদ 😫😭।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া আমি যখন আপনার লেখাগুলো পড়ছিলাম তখন আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল সেই শিশুটির মুখ। হাসিখুশি ও প্রাণবন্ত একটি শিশু এভাবে শেষ হয়ে যাবে তা কেউ কখনো কল্পনাও করেনি। তার জীবনের শুরুর আগেই সবকিছুই শেষ হয়ে গেল। আপনার মামাতো ভাইয়ের এই দুঃসংবাদটি শুনে অনেক খারাপ লাগছে। ভাইয়া নিজেকে শক্ত করুন এবং বাস্তবতাকে মেনে নিন। আপনি যদি নিজেকে শক্ত না করতে পারেন তাহলে আপনার আম্মু আরো বেশি ভেঙে পরবে। তাই আপনি মনে কষ্ট লুকিয়ে সকলকে সান্তনা দেওয়ার চেষ্টা করুন। সেই ছোট্ট নিষ্পাপ শিশুটি যেন পরপারে ভালো থাকে এই দোয়া করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38