You are viewing a single comment's thread from:

RE: প্রশান্তির ক্রেতা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

আমি ভীষণ স্বাধীনচেতা মানুষ। হয়তো আমি এর আগেও বলেছি যে , আমি নিজের মতো করে প্রতিনিয়ত চিন্তা করতে , বলতে ও ভাবতে পছন্দ করি ।

আপনার মত একজন মানুষকে আমাদের সাথে পেয়েছি এজন্য আমরা গর্ববোধ করি। আমি সব সময় আপনার থেকে অনেক কিছু শিখেছি। আসলে আপনার মতো করে আমরা যদি সবকিছু ভাবতাম তাহলে হয়তো আমাদের চারপাশের সেই মানুষগুলো অনেক ভালো থাকতো। আমি যত বেশি আপনার লেখা পড়ি এবং আপনার কর্মকান্ড গুলো দেখি তত বেশি আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। সত্যি কথা বলতে আপনার প্রতি মন থেকে যে ভালোবাসা তৈরি হয়েছে সেটা সারা জীবন থেকে যাবে। কিছু কিছু মানুষ রয়েছে যাদের কাজ গুলো দেখে তাদের প্রতি অন্তর থেকে ভালোবাসা তৈরি হয়। আপনি সেই কলা বিক্রেতার থেকে কলাগুলো কিনে তাকে যে কতটা শান্তি দিয়েছেন সেটা হয়তো সেই বুঝে শুধু। হয়তো আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। কিছু কিছু মানুষকে সাহায্য করতে পারলে ভালো লাগে ও মনের মধ্যে প্রশান্তি আসে। তবে আপনার মত করে কয়জন ভাবে। আমাদের উচিত আপনার মত করে সেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস গুলো নিয়ে চিন্তা করা এবং সেই মানুষগুলোকে নিয়ে ভাবা। আপনি সবসময় বাস্তব চিত্র গুলো তুলে ধরেন যেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এবং সারাজীবন থাকবে।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39