You are viewing a single comment's thread from:

RE: গিন্নি যখন পকেট ফাঁকা করে || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

গিন্নি যখন পকেট ফাঁকা করে

দারুণ একটি বিষয়ের উপর লিখেছেন ভাইয়া। শো রুমে গেলে পকেট কোন দিক দিয়ে ফাঁকা হয়ে যায় সেটা বুঝতেই পারিনা। ওদের লোভনীয় সব অফার গুলো দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না। কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে যে অফারগুলো তারা দিচ্ছে সেগুলো তাদের লাভের অংশ ঠিক রেখেই দিচ্ছে। আমি একবার আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম এপেক্স এর শো রুমে সেখানে যে পণ্যগুলো ডিসকাউন্ট দিয়েছে সেগুলো আলাদাভাবে বাছাই করা। যেগুলো থেকে একটিও আমাদের পছন্দ হয়নি। তাই বাধ্য হয়েই অন্য ডিসকাউন্ট ছাড়া পণ্যগুলি কিনেছিলাম। এই ডিসকাউন্ট গুলো শুধুমাত্র নামে। এতে আমার মনে হয় না কারো কোনো উপকারে আসে। আমিও সেদিন তাই করেছিলাম ছোট ভাইকে জুতা কিনে দিয়ে এরপর খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। তাই আমার পকেটে পুরোপুরি ফাঁকা হয়নি অল্পকিছু ফাঁকা হয়েছিল। অনেক সুন্দরভাবে একটি বাস্তব চিত্র আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37