You are viewing a single comment's thread from:

RE: খোঁজখবর || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

পশু প্রেম আমাদের একটি মানবিক গুণ। রাস্তাঘাটে যেসব পশু না খেতে পেয়ে এদিকে-সেদিকে ঘুরে বেড়ায় তাদেরকে যদি আমরা আমাদের সাধ্যমত খাবার দেওয়ার চেষ্টা করি তাহলে পশুরা না খেতে পেয়ে মরার হাত থেকে রক্ষা পাবে। আমাদের চারপাশে যেসব পশুপাখি ঘুরে বেড়ায় সেগুলোকে যদি আমরা খাবার না দেই তাহলে তারা না খেতে পেয়ে মারা যায়। পশু পাখির প্রতি সকলের ভালোবাসা তৈরি হওয়া উচিত। কারণ সৃষ্টিকর্তা মানুষকে তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছে। আর এই মানুষগুলো যদি সৃষ্টিকর্তার সৃষ্টি অন্যান্য জীব জন্তু গুলোর খেয়াল না রাখে তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। সত্যি কথা বলতে আমাদের চিন্তাধারা গুলোকে বদলানো উচিত। দোকানি সেই ছেলেটির মত মন মানসিকতা নিয়ে আমাদেরকেউ নিজেকে গড়ে তোলা উচিত। সেই ছেলেটির কথা জানতে পেরে অনেক ভালো লাগলো ভাইয়া। পশুপ্রেমী মানুষ খুবই কম দেখতে পাওয়া যায় আজকাল। সে যেন সারা জীবন ভালো থাকে এবং এভাবেই পশুপাখির সেবা করে এই কামনাই করি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38