You are viewing a single comment's thread from:

RE: শহরের জীবন বনাম গ্রাম্য জীবন ।

in আমার বাংলা ব্লগ5 years ago

শহরের জীবনযাত্রা ও গ্রামীণ জীবনযাত্রা নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট তৈরী করেছেন ভাইয়া। আপনি আপনার লেখায় যে কথাগুলো লিখেছেন প্রতিটি কথাই একদম ঠিক। শহরের জীবনযাত্রা যান্ত্রিক হয়ে যাচ্ছে দিনে দিনে। সবাই যে যার মত কর্মব্যস্ত থাকে। কেউ কারো খোঁজ নেওয়ার মত সময় নেই। অন্যদিকে গ্রামের মানুষগুলো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের বাসায় নিয়মিত যাতায়াত করে যাচ্ছে। প্রতিবেশীর যে কোন বিপদে সাড়া দিচ্ছে। গ্রামের প্রাকৃতিক পরিবেশ শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে সহায়তা করে। অন্যদিকে শহরের ধুলাবালি আবহাওয়া সবকিছুই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু তবুও আমরা আমাদের কর্মের তাগিদে শহরের জীবনকে বেছে নেই। হয়তো গ্রামের প্রতি আমাদের অনেক ভালোবাসা রয়েছে কিন্তু প্রয়োজনের তাগিদে আমরা আমাদের গ্রাম ছেড়ে শহরে বসবাস করতে বেশি পছন্দ করি। আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38