You are viewing a single comment's thread from:

RE: আজকের এই বৃষ্টিময় বিকেল যেভাবে কাটালাম।

in আমার বাংলা ব্লগ5 years ago

বিকেল মানে আমার কাছে মজার কিছু মুহূর্ত, বিকেল মানে বন্ধুদের সাথে টংয়ের দোকানে বসে চা খেতে খেতে আড্ডা মারা। বিকেল মানে পরিবারের সকলের সাথে বসে টিভি দেখা। বিকেল মানে বাহিরে খেলতে যাওয়া।

বিকেল নিয়ে আপনি সুন্দর কিছু কথা বলেছেন ভাইয়া। সত্যি কথা বলতে প্রতিটি কথা যেন আমার মনের কথা। বিকেল মানেই যেন বন্ধুদের সাথে আড্ডা মারা, ক্রিকেট খেলা বা বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠা। সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলবেলা যেন এক প্রশান্তির মুহূর্ত। বিকেল বেলার সময়টা অনেক উপভোগ করে কাটানো হয়। বিকেল বেলার অবসর সময় আমি প্রায়ই বন্ধুদের সাথে আড্ডা দেই। হয়তো কর্মব্যস্ততার কারণে প্রতিটি বিকল খুব সুন্দর করে উপভোগ করা হয় না। তবে ছুটির দিনগুলোতে চেষ্টা করি বিকেল বেলার মুহূর্তগুলো ভালোভাবে উপভোগ করার। আপনি আপনার কাটানো বিকেলের প্রতিটি মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে বিকেল বেলায় তেলেভাজা জিনিস খেতে ভালো লাগে। বৃষ্টি ভেজা বিকেল আর সাথে যদি থাকে তেলেভাজা কোন খাবার তাহলে পরিবেশটা আরো বেশি জমে যায়। নুডুলসগুলো দেখেই খেতে ইচ্ছা করছে ভাইয়া। এছাড়া আপনার করা ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে। জানালার গ্রিলে জমা বিন্দুবিন্দু পানির ফোটা দেখতে খুবই ভালো লাগছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভাইয়া। আপনার সুন্দর মুহূর্তগুলো আপনার সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37