খেতে হবে ছোট মাছ ভালো থাকবে ১২ মাস।
ভাইয়া আপনি দারুন একটি লাইন দিয়ে আপনার আজকের রেসিপি পোষ্ট শুরু করেছেন। লাইনটি পড়ে খুবই ভালো লাগলো। কথাটা একদম ঠিক বলেছেন আপনি। ছোট মাছ খাওয়া আমাদের জন্য খুবই জরুরী। ছোট মাছে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে ছোট মাছ অনেক গুরুত্বপূর্ণ। আমিও ছোট মাছ খেতে খুব পছন্দ করি। বাজারে গেলেই সর্বপ্রথম চেষ্টা করি ছোট মাছ কেনার। বিশেষ করে মলা মাছের প্রতি আমার অন্যরকম এক লোভ রয়েছে । আমাদের চোখের দৃষ্টি ভালো রাখতে মলা মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আমাদের এদিকে মলা মাছ খুবই কম পাওয়া যায়। আর যখন পাওয়া যায় তখন দাম প্রচুর থাকে। আপনি মলা মাছ দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। বিশেষ করে শীতের দিনে টমেটো ধনেপাতা দিয়ে মলা মাছ তৈরি করেছেন এটা দেখে মনে হচ্ছে এখনি খেয়ে ফেলি। দেখতে খুবই লোভনীয় লাগছে। দেখেই জিভে জল চলে আসলো ভাইয়া। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।❣️❣️❣️❣️