You are viewing a single comment's thread from:

RE: প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় (আজকের ভূমিকম্প)

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাইয়া আপনি ঠিকই বলেছেন ভূমিকম্পের সময় আমরা বোকার মতো এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে বাহিরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এটা হয়তো মোটেও উচিত নয়। তবে সেই সময় নিজেকে বড় অসহায় লাগে। কারণ হঠাৎ করে ভূমিকম্প শুরু হলে কোন কিছু বুঝে ওঠার আগেই যেন নিমিষেই সবকিছু এলোমেলো হয়ে যায়। চারদিকে যখন অনুভব করি ভূমিকম্প হচ্ছে তখন আর খেয়াল করতে পারি না কি করতে হবে। আসলে দুর্যোগ যখন নেমে আসে তখন আমাদের বুদ্ধি আর কাজ করে না। আমাদের করা বিভিন্ন ভুলগুলোর কারণে হয়তো আমরা বিপদের সম্মুখীন হই প্রতিনিয়ত। অবশ্যই এই বিপদের মধ্যে নিজেকে শক্ত রেখে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। ধন্যবাদ ভাইয়া আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38