You are viewing a single comment's thread from:

RE: ফেরিওয়ালাদের নিয়ে আমার কিছু মতামত। (ছোটবেলা একটি মজার ঘটন)

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার পোষ্টটি পড়ে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় ফেরিওয়ালার কাছ থেকে কটকটি কিনে খাওয়ার ঘটনা আমার খুবই ভালো লেগেছে। ছোটবেলায় আমিও মাঝে মাঝে নতুন নতুন জিনিস নিয়ে গিয়ে ফেরিওয়ালাকে দিয়ে কটকটি কিনে খেতাম। এজন্য মায়ের হাতের মার খেতাম অনেক। সত্যি কথা বলতে ফেরিওয়ালা গুলো দেখলে এখনো সেই ছোটবেলার কথা মনে পড়ে। আমি একদিন আমার মায়ের নতুন একটা পাতিল নিয়ে কটকটি ওয়ালাকে দিয়েছিলাম এরপর মা যখন পাতিল খুঁজছিল তখন আমি ভয়ে দৌড়ে পালিয়ে ছিলাম। আপনার পোষ্টটি পড়ে কেন জানি সেই পুরনো স্মৃতি গুলো চোখের সামনে ভেসে উঠলো। ধন্যবাদ আপনাকে আপনার পুরনো স্মৃতির সাথে সাথে আমার নিজের কিছু স্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63092.61
ETH 1770.06
USDT 1.00
SBD 0.39