You are viewing a single comment's thread from:

RE: কি একটা অবস্থা ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

কার মনের ভিতরে কি চলছে তা বোঝা বড় দায়। পৃথিবীতে সবাই যে যার মতো অভিনয় করে যাচ্ছে। ভালো থাকার অভিনয়। হয়তো তাদের প্রিয়জনকে নিয়ে সুখে থাকার মিথ্যে অভিনয়ের মাঝে বেঁচে রয়েছে অনেকে। হয়তো কারো প্রিয়জনের উদ্দেশ্যে কেনা গিফট বক্সটির মধ্যে মিশে রয়েছে অনেক আবেগ ও ভালোবাসা। গিফট বক্স এর ভিতর যাই থাকনা কেন এটি একটি অমূল্য সম্পদ কারণ এর মধ্যে মিশে রয়েছে কোন একজনের আবেগ,অনুভূতি ও ভালোলাগার কিছু মুহূর্ত। সে হয়তো প্রিয় মানুষটিকে উপহার দেওয়ার জন্য এই গিফট বক্সটি কিনেছিল। তবে পরিস্থিতি হয়তো অন্যরকম ছিল তাই তার প্রিয় মানুষের কাছে তার প্রিয় জিনিসটি পৌঁছাতে পারেনি। এভাবেই হয়তো পথে ঘাটে পড়ে থাকে হাজারো মানুষের মনের আবেগ ও ভালোবাসা। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38