You are viewing a single comment's thread from:

RE: কিউরিসিটি ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

মাদক আমাদের জীবনে অভিশাপের মত। একটি সুন্দর ফুলের মত জীবনকে ধ্বংস করে দেয় মাদক। মাদকের ভয়াবহ করালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো পরিবার। একটি ফুলের মতো নিষ্পাপ জীবন হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতলে। শুধুমাত্র তার জীবন নষ্ট হচ্ছে তা নয় একটি পরিবার ধুঁকে ধুঁকে মরে যাচ্ছে। একজন ব্যক্তি যখন মাদকাসক্ত হয় তখন সমাজের চোখে তাকে খুবই নিচু মনে করা হয়। তার পরিবারকে সমাজের সামনে মাথা নিচু করে চলতে হয় সবসময়। তাই আমাদেরকে সময় থাকতে সচেতন হওয়া উচিত। মাদক থেকে সবসময় দূরে থাকা উচিত। আজ আমি যদি মাদক থেকে দূরে থাকি তাহলে বেঁচে যাবে আমার পরিবার এবং আমি পাবো একটি সুন্দর ভবিষ্যৎ। এত সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63838.91
ETH 1916.53
USDT 1.00
SBD 0.37