You are viewing a single comment's thread from:

RE: গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়" - পর্ব ০৪

in আমার বাংলা ব্লগ5 years ago

ইন্সপেক্টর মিত্র তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্তে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসেনি। তবে যেখানে প্রফেসর সেনের মৃত্যু হয়েছিল সেখানে সামান্য কিছু এভিডেন্স পেয়েছিল। এই এভিডেন্সগুলো তারা খুব যত্নে খামবন্দী করেছিল। ইন্সপেক্টর মিত্র খুব সূক্ষ্মভাবে তদন্ত চালাচ্ছিল। ইন্সপেক্টর মিত্র হরিসাধনের কাছ থেকে জেনেছিল মৃত্যুর পর ওই ক্যাটালকটি প্রফেসর সেনের সামনেই ছিল। এটা শুনে ইন্সপেক্টর মিত্র খুবই খুশি হয়েছিল। ইন্সপেক্টর মিত্র থানার বড়বাবুকে ক্যাটালগের ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট দ্রুত দাখিলের নির্দেশ দিয়েছিলেন। থানার বড়বাবু খুনি শনাক্তের আশা ছেড়ে বলেছেন কেসটা খুবই জটিল। কিন্তু ইন্সপেক্টর মিত্র আশা ছাড়েননি ইন্সপেক্টর মিত্র বলেছেন "জটিল কেসেই আনন্দ"। শেষ পর্যন্ত ইন্সপেক্টর মিত্র কি পারবে খুনি পর্যন্ত পৌঁছাতে বা মৃত্যুর রহস্য উদঘাটন করতে? রহস্য রয়েই গেল। অপেক্ষায় রইলাম মৃত্যুর আসল রহস্য জানার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37