রেসিপি-কার্প মাছ ভুনা রেসিপি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে এসেছি তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

কার্প মাছ ভুনা রেসিপি:

IMG_20250728_124005.jpgCemera: Oppo-A12.


কাটা কম থাকার কারণে কার্প মাছ খেতে আমি অনেক পছন্দ করি। বেশি কাটাযুক্ত মাছ আমার খুব একটা পছন্দ নয়। বাজারে গেলেই বড় সাইজের কার্প মাছ কেনার চেষ্টা করি। আর এই মাছের পেটে ডিম থাকলে ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। তার মাছ ভুনা করলে খেতে বেশি ভালো লাগে। এই মাছটি খেতে আমার বাসার সবাই পছন্দ করে। এছাড়া কার্প মাছ ভুনা খেতেও অনেক বেশি ভালো লাগে। সহজ ভাবেই এই রান্না করা যায়। আর অল্প কিছু উপকরণ দিয়েই এই মজার খাবারটি তৈরি করা যায়। আমিও তেমনটাই চেষ্টা করেছি।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
কার্প মাছ৫ পিস
সয়াবিন তেল৩ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
লবণপরিমাণমতো
জিরা গুঁড়া১/২ চামচ
রসুন কুচি১/২ চামচ
পেঁয়াজ কুচি১/২ কাপ

IMG20250727172038.jpgCemera: Oppo-A12.


রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG_20250728_114553.jpgCemera: Oppo-A12.


এই মজার রেসিপি তৈরি করার জন্য মাছ ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। এরপর সয়াবিন তেলে পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে।

ধাপ-২

IMG_20250728_124503.jpgCemera: Oppo-A12.
IMG_20250728_124511.jpgCemera: Oppo-A12.


এবার প্রয়োজনীয় সব উপকরণগুলো একে একে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, রসুন সবকিছু দিয়েছি আর নেড়েচেড়ে নিয়েছি।

ধাপ-৩

IMG_20250728_124520.jpgCemera: Oppo-A12.
IMG_20250728_124528.jpgCemera: Oppo-A12.


মসলাগুলো ভালোভাবে পানি দিয়ে ভুনা করেছি আর খেতে সুস্বাদু করার চেষ্টা করেছি।

ধাপ-৪

IMG_20250728_124538.jpgCemera: Oppo-A12.
IMG_20250728_124545.jpgCemera: Oppo-A12.


মসলা ভুনা হয়ে গেলে এবার মাছগুলো ভুনা মসলার মধ্যে দিয়েছি।

ধাপ-৫

IMG_20250728_124554.jpgCemera: Oppo-A12.
IMG_20250728_124603.jpgCemera: Oppo-A12.


মাছের পিচ গুলো ভুনা মশলার সাথে মিক্স করেছি। যাতে মসলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশে যায় আর খেতে ভালো লাগে।

ধাপ-৬

IMG_20250728_124612.jpgCemera: Oppo-A12.
IMG_20250728_114457.jpgCemera: Oppo-A12.


এভাবে কিছুক্ষণ মাছগুলো ভুনা করার পর সামান্য পরিমাণে পানি দিয়েছি। আর কিছুক্ষণ রান্না করার পরে হালকা একটু জিরের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এভাবেই এই মজার খাবারটি তৈরি হয়েছে।

পরিবেশন:

IMG_20250728_124102.jpgCemera: Oppo-A12.


কার্প মাছ ভুনা খেতে দুর্দান্ত হয়েছিল। এই খাবারটি আমি খুবই পছন্দ করি খেতে। এছাড়া সবজি দিয়ে এই মাছ রান্না করলেও খেতে ভালো লাগে। বাসায় যেহেতু আলাদাভাবে অন্য সবজি রান্না করা হয়েছিল তাই ভাবলাম একটু ঝাল ঝাল কার্প মাছ ভুনা হলে আর কিছুই লাগবে না। সেজন্যই শুধু কার্প মাছ ভুনা করা হয়েছিল। আর খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল এবং মজার হয়েছিল। তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last year 

আমাদের এদিকে এই মাছ কে কারপু নামে চিনে। তবে সে যাই হোক আপনি কিন্তু খুবই লোভনীয়ভাবে এই মাছের রেসিপি তৈরি করেছেন। প্রত্যেকটা ধাপ যন্ত্র খুবই সুন্দর করে বর্ণনার সাথে উপস্থাপন করেছে ভাবতেছি আপনার ধাপগুলি অনুসরণ করে আমি ও বাসায় রেসিপি টি তৈরি করে নিব।

 last year 

এই মাছ আমাদের অঞ্চলেও কারফু নামে পরিচিত। তবে কার্প মাছ নামে অনেকেই চিনে থাকেন।

 last year 

1753686245472.png

 last year 

মাছ এভাবে ভুনা করে কখনো খাওয়া হয়নি। কড়া ভেজে পরে ভুনা করে খাওয়া হয় । আপনার তৈরি করা রেসিপি টা দেখে লোভনীয় লাগছে। এভাবে একদিন ভুনা করে খেয়ে দেখব। কালারটি দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

মাছ করা কড়া করে ভাজার পর ভুনা করলে একরকম টেস্ট আর এভাবে ভুনা করলে অন্য রকমের টেস্ট হয় আপু।

 last year 

মাছ ভুনা আমার কাছে সব সময় খেতে ভীষণ ভালো লাগে। কার্প মাছ ভুনা রেসিপি দেখে আরো লোভ লাগলো। কারণ বড় বড় ফিস মাছের ঝোল সবকিছু মিলিয়ে দেখে মনে হচ্ছে অনেকেই ইয়াম্মি হয়েছে। আমি নিজেও মাঝেমধ্যে সুন্দর কিছু রেসিপি তৈরি করে খাওয়ার চেষ্টা করি। আজকে আপনার এত সুন্দর রেসিপিটি দেখে আবার খিদে পেয়ে গেল। ভালো লাগলো আপনার রেসিপিটি।

 last year 

বড় মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে এভাবে রান্না করে খেলে খুবই মজার হয় খেতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

মজার মজার খাবার খেতে সবাই পছন্দ করে ভাই।তাই মাঝে মাঝে নিজে একটু রান্না করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.1592303540578826 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

আজ আপনি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি করা রেসিপিটা দেখে খুব ভালো লেগেছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে অনেক লোভ লেগে যায়। জিভে জল চলে আসার মত একটা রেসিপি তৈরি করেছেন আপনি। রেসিপিটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল।

 11 months ago 

মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই মজার খাবারটি খেতে দুর্দান্ত হয়েছিল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38