অরিগ্যামি-কাগজ দিয়ে বিড়ালের মুখ তৈরি|

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। কাগজ ভাঁজ করে করে অনেক কিছু তৈরি করা যায়। সবার কাজগুলো দেখে আমারও খুবই ভালো লাগে। তাই আজকে একটু ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

কাগজ দিয়ে বিড়ালের মুখ তৈরি:

IMG_20250702_155114.jpgCemera: Oppo-A12.


কাগজ ভাঁজ করে করে ভিন্ন কিছু যখন তৈরি করা যায় তখন খুবই ভালো লাগে। কাগজের ভাঁজ মানে অন্য রকমের কারুকার্য। আর সেই কারুকার্য তখনই ফুটে উঠে যখন সুন্দর কিছু তৈরি হয়। অনেকেই কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করে। আর সবার হাতের কাজগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই ধরনের কাজগুলো করার প্রতি উৎসাহ জাগে। হাতের কাজ করার সময় খুব একটা পাই না। আজকে যখন কিছুটা অবসর সময় পেয়েছি তখন ভাবলাম কাগজের ভাঁজে কিছু করি তাই বিড়ালের মুখ তৈরি করেছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

• কাগজ।
• কলম।

IMG_20250702_155218.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20250702154201.jpgCemera: Oppo-A12.
IMG20250702154251.jpgCemera: Oppo-A12.


কাগজের ভাঁজে বিড়ালের মুখ তৈরি করার জন্য কাগজ কেটেছি আর ভাঁজ করেছি।

ধাপ-২:

IMG20250702154304.jpgCemera: Oppo-A12.
IMG20250702154334.jpgCemera: Oppo-A12.


কাগজ ভাঁজ হলে আরো অংশে ভাঁজ করেছি।

ধাপ-৩:

IMG20250702154354.jpgCemera: Oppo-A12.
IMG20250702154404.jpgCemera: Oppo-A12.


যেহেতু এটা একদম ভাঁজের খেলা তাই আরো ভাঁজ করেছি। আর ভাঁজ গুলোর মাধ্যমে বিড়ালের মুখ তৈরির চেষ্টা করেছি।

ধাপ-৪:

IMG20250702154429.jpgCemera: Oppo-A12.
IMG_20250702_161756.jpgCemera: Oppo-A12.


বিড়ালের মুখের আকৃতির মত করেছি। এরপর আরও একটি কাগজ নিয়েছি।

ধাপ-৫:

IMG20250702154647.jpgCemera: Oppo-A12.
IMG20250702154734.jpgCemera: Oppo-A12.


এবার একই পদ্ধতি অনুযায়ী দুটো বিড়ালের মুখ তৈরি করেছি।

ধাপ-৬:

IMG20250702154825.jpgCemera: Oppo-A12.


বিড়ালের মুখটি আরো একটু সাজিয়ে তোলার জন্য কলম দিয়ে এঁকে নিয়েছি আর সুন্দর করে বিড়ালের মুখ ডিজাইন করেছি।

শেষ ধাপ:

IMG20250702155003.jpgCemera: Oppo-A12.


সুন্দরভাবে বিড়ালের মুখ আর্ট করে সৌন্দর্য ফুটিয়ে তুলেছি।

উপস্থাপন:

IMG_20250702_155134.jpgCemera: Oppo-A12.


কাগজের ভাঁজের খেলায় যখন ভিন্ন কিছু তৈরি হয় তখন অনেক ভালো লাগে। কাগজ বিভিন্নভাবে ভাঁজ করার পর বিড়ালের মুখের অংশটি তৈরি করতে পেরেছি। অল্প সময়েই সহজ ভাবে এই ভাঁজ করেছি। আর বিড়ালের মুখ তৈরি করেছি। এই কাজটি করতে সময় খুবই কম লেগেছে। আমার এই পোস্ট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last year 

কাগজ ভাজ করে ভীষণ সুন্দর একটি বিড়ালের মুখ আপনি তৈরি করেছেন। বিড়ালের মুখটি হয়েছে একদম নিষ্পাপ এবং মিষ্টি। বেশ ভালো লাগলো আপনার এই দক্ষতা দেখে।

 last year 

কাগজের ভাঁজে এই বিড়ালের মুখ তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

1751452408547.png

 last year 

ভাইয়া, অরিগ্যামির মাধ্যমে বিড়ালের মুখ তৈরি করার পুরো প্রক্রিয়াটা খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন। ছবিগুলোর মাধ্যমে ধাপে ধাপে নির্দেশনা দেখে নতুনরাও অনায়াসে শিখে নিতে পারবে। বিশেষ করে কলম দিয়ে মুখ আঁকার অংশটি আপনার সৃজনশীলতাকে আরও উজ্জ্বল করেছে। আপনার এমন আরো চমৎকার কাজের অপেক্ষায় রইলাম।

 last year 

ওয়াও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বিড়ালের মুখ তৈরি করছেন।আপনার তৈরি করা বিড়ালের মুখের অরিগামি দেখে আমার অনেক ভালো লাগলো।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.165263718889675 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

এই ধরনের সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই অরিগ্যামি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে।

 last year 

কাগজের অরিগ্যামি আপনার কাছে ভালো লাগে জেনে খুবই ভালো লেগেছে। চেষ্টা করবো নতুন কিছু করার।

 last year 

অনেক সুন্দর লাগে আমার কাছে এরকম অরিগ্যামি গুলো। আমি এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আবার দেখতেও আমার কাছে অনেক ভালো লাগলো। আর ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা অরিগ্যামি টাও আমার অনেক পছন্দ হয়েছে। ভাঁজে ভাঁজে তৈরি করে সুন্দর করে শেয়ার করেছেন।

 last year 

কাগজের অরিগ্যামি দেখতে অনেক সুন্দর হয়। আমিও চেষ্টা করেছি ভাই। আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64123.01
ETH 1813.38
USDT 1.00
SBD 0.38