অনুগল্প- মেঘ বালিকা||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি অনুগল্প লিখতে ভীষণ পছন্দ করি। যখন সময় পাই তখন অনুগল্প লিখি। আজকেও একটি চমৎকার অনুগল্প শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের অনুগল্প পড়ে নেয়া যাক।

মেঘ বালিকা:

child-4073363_1280.jpg

source


সাগর দীর্ঘদিন পর তার নানা বাড়িতে বেড়াতে এসেছে। সেই ছোট্টবেলায় এসেছিল। ছোটবেলা থেকেই সাগর ঢাকায় বড় হয়েছে। তাই নানা বাড়িতে আসার সুযোগ খুবই কম হয়েছে তার। যদিও ছোটবেলায় মাঝে মাঝেই মায়ের সাথে নানা বাড়িতে আসতো। কিন্তু বড় হওয়ার পর পড়াশোনা আর কাজের ব্যস্ততা সবকিছুর মাঝে আর সেভাবে গ্রামে আসার সুযোগ পায়নি। ইউনিভার্সিটির পরীক্ষা শেষ তাই কয়েকদিনের ছুটি পড়েছে। সেই সুযোগে নানা বাড়িতে বেড়াতে এসেছে।

নানা বাড়িতে অনেকদিন পর এসেছে। তাই ভালোভাবে বাড়িটা চিনতে পারছিল না। হঠাৎ পথের মাঝে একটি মেয়ের সাথে দেখা হয় তার। সাদা আর নীল রঙের জামায় তাকে যেন মেঘ বালিকার মত লাগছে। মনে হচ্ছে যেন সাদা মেঘের মাঝে কোন মেঘ বালিকা তার সামনে এসে দাঁড়িয়েছে। অপলক দৃষ্টিতে সাগর সেই মেয়েটির দিকে তাকিয়ে ছিল। সাগরের এভাবে তাকিয়ে থাকা দেখে মেয়েটি খুবই লজ্জা পেয়েছিল।

এবার সাগর সেটা বুঝতে পেরে নিজের চোখ সরিয়ে নেয়। এরপর আবারো পথ চলতে শুরু করে। এবার তার বড় মামার সাথে দেখা হয়ে যায়। তার বড় মামার সাগরকে দেখে খুবই খুশি হয়। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অতিথি আপ্যায়নের কোন কমতি ছিল না তার। সবাই তাকে অনেক আদর করতো। কিন্তু সবকিছুর মাঝেও সাগরের চোখ যেন সেই মেঘবালিকার দিকে আটকে ছিল। বিকেল বেলায় সাগর যখন বাড়ির ছাদে যায় তখন দেখে পাশের বাড়ির ছাদে সেই মেঘ বালিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। বিকেলের মিষ্টি রোদে মেয়েটিকে দেখতে আরো অপূর্ব লাগছে।

সাগরের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। মেয়েটিকে দেখে তার খুবই ভালো লাগছে। যেহেতু সাগর প্রথম দেখাতেই তার মেঘ বালিকাকে ভালোবেসে ফেলেছে তাই তাকে ভালোবাসার কথা জানাতে ব্যাকুল হয়ে উঠেছে। দূর থেকে অপলক দৃষ্টিতে তাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। হঠাৎ তার ছোট্ট মামাতো বোন এসে তাকে বলে মেয়েটির নাম নিলাবতি। নামটি শুনেই যেন সাগরের মনে প্রেম জেগে উঠেছে। কিন্তু এই প্রেম কেন জানি নিমিষেই তুলিস্যাৎ হয়ে যায়। সাগর তার নানীর কাছে জানতে পারে মেয়েটি বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা শুনে তো সাগরের মন ভেঙ্গে যায়। তবু সে আজও মেঘবালিকাকে ভালোবাসে। তার স্বপ্নে আজও সেই মেঘ বালিকার মুখখানি দেখা যায়।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1753859150067.png

 last year 

মেঘ বালিকার প্রতীকী রূপায়ণটা অসাধারণ ছিল! অল্প কথায় এত গভীর অনুভূতি তুলে ধরেছেন — সত্যিই প্রশংসনীয়।গল্পটি যেন কবিতার মতো গড়িয়ে চলেছে। ভাষা আর আবেগের মিশ্রণ ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো।চরিত্রটি যেন শুধু গল্পে নয়, মনের ভেতর এক ধরনের নরম ছায়া ফেলল। খুব সংবেদনশীল লেখা।

 last year 

গল্পটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.159229090137109 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38