🥰 " ক্লাস ফোরের শেষ দিনে ছেলের ক্লাস টিচার ও বন্ধুদের সাথে কিছুটা সময় "

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।

ক্লাস ফোরের শেষ দিনে ছেলের ক্লাস টিচার ও বন্ধুদের সাথে কিছুটা সময়ঃ


CollageMaker_20241118141927917.jpg

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকে কোন বিষয়ের উপর ব্লগ লিখতে শুরু করেছি ইতিমধ্যে আপনারা তা টাইটেল পড়ে জেনে গেছেন আশাকরি।হে,বন্ধুরা আজ ছেলের স্কুলের এ বছরের শেষ দিনের ক্লাস পার্টি ছিল।ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে লাল,নীল,হলুদ,সবুজ,কালো নানা রকমের ভিন্ন ভিন্ন পোশাক পরে খুব আনন্দ উল্লাসে মেতে উঠেছিল।আমি ও ছেলেকে নিয়ে আজ উপস্থিত হয়েছিলাম এই আনন্দঘন মূহুর্তের পার্টিতে।আজ কিন্তু বাচ্চাদের সাথে সাথে মায়েরা ও সেজে গুজে এসেছিল।যদিও আমি সাজগোজ করিনা।তারপরেও সবার সাথে আনন্দ আয়োজনে নিজেকেও উপস্থিত রেখেছিলাম।

20241118_100218.jpg

ছবির পেছনে যে বড় বড় কাগজের ফুলগুলো দেখছেন এসবটাই আমার ছেলে রাত ১ টা অব্দি জেগে তৈরি করেছিল কাল।ওর ক্লাস টিচার খুব খুশী হয়েছিল ওর কাজ দেখে।বাচ্চারা প্রথমে কেক কেটে পার্টির সূচনা করে।এরপর এক এক করে বিনোদন উপহার দেয় সকলে।এরপর সবাইকে গিফট হিসেবে পেন্সিল বক্স উপহার দেয়।আর সবাইকে বার্গার খেতে দেয়।

20241118_100121.jpg

বাচ্চারা আজ ভীষণ আনন্দ উল্লাসে মেতে উঠে।আমার ছেলে বন্ধুদের সাথে কিছু সময় ফুটবল ও খেলে নীচে নেমে।ফুটবল খেলা নিত্যদিনের সাথী হয়ে গেছে ওর।আমি আজ বেশকিছু ফটোগ্রাফি করেছিলাম।আজ আপনাদের মাঝে সামান্য কিছু তুলে ধরলাম।আশাকরি বুঝতে পেরেছেন বাচ্চারা কতোটা এনজয় করেছে।

20241118_124559.jpg

বছরের এই শেষ দিনের ক্লাস পার্টির কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এরপর আমরা বেলা ১০ টার সময় বাসায় চলে আসি।পার্টি শুরু হয়েছিল সকাল ৮ টায়।এখন ফাইনাল এক্সামের জন্য তৈরি হতে হবে।সময় খুব একটা নেই।২৫ শে নভেম্বর এক্সাম শুরু।সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য।

20241118_100757.jpg

20241118_100721.jpg

আজ আর নয়।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAGHQC9odDpt7R3aRinoM7LxZq2L2bFgWy2bdfA9qoHBXYbgmbFRs1qHBCeN8UG...Jf2wrV6g3C3QFkThpmZCm5kZrWRbiFyXhtdWLqdPfCL6g7BmGdHkLpj3NNibSHcSTKuNzPt6FWUzxPyESVHH5rWLhHW8KDBpvzMCLbDTyjqdwwrZqETVRYKg69.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

দোয়া করি আপু ওর এক্সাম অনেক সুন্দর হোক এবং ভালো রেজাল্ট করুক। কাগজের তৈরি ফুলগুলো সত্যিই দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। সব মিলিয়ে ছেলের স্কুলের সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

প্রথমে আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল আপু। ফাইনাল এক্সাম যেন অনেক ভালোভাবে সম্পূর্ণ করতে পারে। পরীক্ষা শুরু হওয়ার আগে একটি বিদায় অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠানে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপনারা। তবে অনুষ্ঠানটি সকাল সকাল শুরু হয়ে আবার সকাল সকাল শেষ হয়ে গেছে। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম সবাই ভীষণ আনন্দ করেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

দোয়া করি বাবু জীবনে অনেক বড় হবে।সত্যি আপু ফুলটি দেখতে অনেক ভালো লেগেছে। আর বাচ্চাদের কাজ শুধু খেলার পিছে থাকা। বেশ কিউট লাগছে বাবুকে।নিশ্চয় বেশ ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

বছর শেষে ক্লাস পার্টির জন্য বাচ্চারা অপেক্ষা করে বসে থাকে। কারন সেইদিনই বাচ্চারা নতুন নতুন ড্রেস পরে স্কুলে যেতে পারে। বেশ আনন্দ করে বন্ধুদের সাথে ।আর সাথে থাকে তাদের পছন্দের খাবার আর গিফট।বড় হয়ে যাচ্ছে আপনার ছেলে।দোয়া করি বাবুর পরীক্ষা যেনো ভালো হয়। যেনো ভালো মানুষ হয়ে উঠে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

মাশাআল্লাহ আপনার ছেলে তো বড় হয়ে গেছে, আমি আজকে প্রথম দেখলাম মনে হয় তাকে। যাইহোক সে অনেক বড় হোক এবং মানুষ হয়ে উঠুক এই কামনা করছি। আর আপনার অনুভূতিগুলো দারুনভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই ভাইয়া।

 2 years ago 

আপনার ছেলের ক্লাসে ওঠা উপলক্ষে দারুন সুন্দর একটি সময় কাটালেন সকলের সাথে। সব থেকে বড় কথা রাত একটা অব্দি জেগে যে কাগজের ফুলগুলি বানিয়েছে সেগুলি এক কথায় অসাধারণ হয়েছে। বন্ধুদের সঙ্গে এমন সুন্দর সময় কাটাতে সব শিশুরাই খুব ভালোবাসে। ওর ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ক্লাস ফোরের শেষ দিনটিতে সত্যি ই খুব আনন্দে কাটিয়েছে।আর হে ফুল গুলো সাজানোর পর সত্যি ই খুব সুন্দর লাগছিলো।ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বছর শেষ মানেই নতুন ক্লাসের আগমন। বছর শেষ হওয়ার সাথে সাথেই নতুন ক্লাসে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। আপু আপনার ছেলের স্কুলে সবাই দারুন সময় কাটিয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35