You are viewing a single comment's thread from:

RE: অকৃতজ্ঞ

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আজ ব্যতিক্রম একটি পোস্ট শেয়ার করেছেন। আর ভীষণ গুরুত্বপূর্ণ একটি পোস্ট বলতে হয় এটা।আপনি বাস্তবিক একটি বিষয় আজ আমাদের সামনে উপস্থাপন করলেন। খুব সুন্দর, বাস্তব আর সত্যি কথা লিখেছেন।এখনকার মানুষগুলো বড্ড অকৃতজ্ঞ।এরা নিজেদের প্রয়োজনে আসে। আর প্রয়োজন ফুরিয়ে গেলে এদের আর খোঁজ মেলেনা।আপনার মতো আমিও এই সব মানুষ থেকে নিজে এড়িয়ে চলি।আমার কাছে এসব মানুষকে দূষিত মানুষ মনে হয়।আর তাই নিজেকে ভালো রাখতে এসন মানুষকে এড়িয়ে চলি।আপনি আজ খুব সুন্দরভাবে আমাদের মাঝে এই বিষয়টি নিয়ে লিখলেন।এমন সব মানুষ আসলে বন্ধু সুলভ কেউ নয়।এরা হচ্ছে সুবিধাবাদী।এদের থেকে যত নিজেকে সরিয়ে রাখবেন ততো আপনার মানসিক শান্তি রক্ষা পাবে।তাই আমি মনে করি এসব মানুষকে বার বার সুযোগ না দিয়ে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। যা আপনি করছেন।এতে আপনার মানসিক শান্তি আসবে দাদা।মন খারাপের কিছু নেই।এমন কিছু জঞ্জাল মানুষ সমাজে আছে বলেই অকৃতজ্ঞ শব্দটি এখনো পৃথিবীতে আছে।আপনাকে অনেক ধন্যবাদ দাদা এমন একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62612.63
ETH 1758.77
USDT 1.00
SBD 0.39