You are viewing a single comment's thread from:

RE: শুক্রবারের পরীক্ষা ও মজার ঘটনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনার মতো এমন অভিজ্ঞতা আমারও হয়।প্রতিদিন ৬ টায় এলার্মে উঠে পরি।ছেলের স্কুল তাই।উঠে যেদিন এলার্ম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঘুমাই চোখ খুলে দেখি ৭ টা বেজে গেছে।অথচ মনে হল পাঁচ মিনিটের জন্য চোখটা বন্ধ করেছি।আর এই এলার্ম বন্ধ করে যে ঘুমটা তা অনেক শান্তির।স্কুলে পৌঁছাতে হবে ৩০ মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে বই গোছানো,ওকে রেডি করানো, নিজে রেডি হওয়া,ওকে কিছু খাওয়ানো,রাস্তায় গিয়ে রিকশার জন্য অপেক্ষা সব মিলিয়ে বেশ চাপের মাঝে কাটে।যাক আপনি প্রথম এক্সাম ভালো ভাবেই দিতে পারলেন।পাঠাও আছে বলেই রক্ষা হলো। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38