You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো মনে অব্যক্ত চিন্তা ভাবনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকের পোস্ট পড়ে আপনার ছেলেবেলার বেশ কিছু জানতে পারলাম।খুব খারাপ লাগলো ভাইয়া।এলাকার কারনে সেই ছোট সময় আপনি আপনার পরিবার ছেড়ে ফুপুর বাসায় ছিলেন।এটা সত্যি ই খুব কষ্টের।এতো বড় হয়ে, নিজে মা হয়েও এখন ও ভাবতে পারিনা আমার পাশে আমার মা নেই।এটা ভাবনা এলেই চোখ আমার ছলছল হয়ে যায়। আর আপনি ক্লাস থ্রী পাশ করার পর আপনাকে পাঠিয়ে দেয়া হয়েছিল।খুব কষ্টকর।আর তাইতো আপনি বন্ধুদের সাথে সময় কাটাতে এতো পছন্দ করেন।আপনার বন্ধু রাফসান ভাইয়ার গ্রামের বাড়িতে আগে খুব সুন্দর সময় কাটাতেন।সময়ের সাথে সাথে ব্যস্ততা আসলে সবকিছু ই চেঞ্জ করে দিয়েছে।তারপরেও চাই সবাইকে নিয়ে আপনি হাসি-আনন্দে মেতে থাকুন।সেই নিঃসঙ্গ ছেলেবেলার স্মৃতি ভুলে যান এই কামনাই করি।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64902.80
ETH 1947.74
USDT 1.00
SBD 0.37