You are viewing a single comment's thread from:

RE: বয়স বাড়লে নাকি বন্ধু কমে, কথাটি কি সত্য?

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম ভাইয়া। আশাকরি ভাল৷ আছেন।কাল থেকে ঢাকায় রোদ উঠেছে আর শীত ও কম।
আর ভাইয়া বয়স বাড়লে অনুভূতি ভোতা হয় না বরং আমাদের সহ্য ক্ষমতাটা বেড়ে যায়। আর এটা ঠিক বলেছেন, বিয়ে, সংসার, কাজ, ছেলেমেয়ে এসব কিছুই আমাদের বন্ধু কমাতে খুব সাহায্য করে।এটা তো শুধু বন্ধু, অনেকে এসব সামলাতে সামলাতে নিজেকে সময় দেয়ার ও সময় পায় না। আমার মতে নিজের জন্য কিছু সময় রাখা উচিত। অন্তত নিজের ভালোর জন্য।বয়স বন্ধু কমায় না, ব্যস্ততা বন্ধু কমায়।আপনার মন কিন্তু চায় ঘুরতে,কথা বলতে, বেড়াতে যেতে।তবে বয়স এর জন্য দায়ী নয়।দায়ী হচ্ছে ব্যস্ততা।
আশাকরি ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিয়ে মনটাকে সতেজ রাখবেন।আপনি আপনার ব্যস্ততা খুব সফলভাবে কাটিয়ে উঠুন এমনটাই প্রত্যাশা করি।অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39