You are viewing a single comment's thread from:

RE: গ্রামের উদ্দেশ্যে একদিন এবং কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা এই শীতে কেমন আছেন, আশাকরি ভাল আছেন।বাড়তি কিছু যত্ন নিয়ে শীতকে উপভোগ করবেন এমনটাই আশাকরি।
আপনি প্রকৃতির অপরুপ মহিমায় ঘেরা, ছায়া সুশীতল গ্রামে একদিন গিয়েছিলেন আর সেই অনুভুতি শেয়ার করেছেন, বেশ ভাল লাগলো। ট্রেনের মূহুর্তগুলো ও খুব ভাল লেগেছে দাদা। গ্রামীন পরিবেশে গেলেন আর বেশ কিছু ফটোগ্রাফি করেও আমাদের মাঝে শেয়ার করেছেন, সরিষা ক্ষেতের ছবি খুব সুন্দর লাগলো। এ সময় চারিদিকে সরিষা ফুল ভরা মাঠ সত্যি ই মুগ্ধ করে দেয়।আমিও গ্রাম খুব পছন্দ করি। তবে আমার যাওয়া হয়ে আর উঠে না। সবাই ঢাকার তো এই আর কি। তবে কেউ গ্রামে গিয়ে ছবি তুললে, দেখেও শান্তি পাই মনে। 🤗গ্রামের মানুষ ধান শুকাচ্ছে দেখে ভালোই লাগলো।কারো তো কোন সমস্যা করছে না। অন্যদিকে তাদের উপকারই হচ্ছে। সুন্দর করে অনুভূতিগুলো শেয়ার করেছেন, এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64503.72
ETH 1875.15
USDT 1.00
SBD 0.38