You are viewing a single comment's thread from:

RE: কলকাতার স্ট্রিট ফুড রিভিউ।। জানুয়ারি-০৩/০১/২০২৩।।

in আমার বাংলা ব্লগ4 years ago

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে ভাইয়া।আপনি স্ট্রিট ফুড খেতে ডালহৌসি এলাকায় আপনার বন্ধু কে নিয়ে গেলেন। কিন্তু বাইরের খাবার আবার আপনার পেটে সয়ও না।আর আপনার কাছে পরিবেশটা ভালোও লাগছিল না কিন্তু যারা খাবার পরিবেশন করছিল তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আপনারা প্রথম লুচি ও ছোলার ডাল খেলেন,বেশ ভাল ছিল খেতে।এরপর ফ্রাইড রাইস ও চিলি চিকেন নিলেন।এতটাই মজার ছিল যে আপনার ধারনা যা ছিল তা ভেঙে গেল। বড় দোকানের খাবার থেকেও এর টেস্ট দারুন ছিল।এত কম টাকায় এত মজার খাবার খেতে পারবেন, বাসায় বসে তা ভাবেননি। ১০০ টাকার মধ্যে খাওয়া হয়ে গেল।বেশ ভাল ছিল আপনার স্ট্রীট ফুড খাওয়ার অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।

Sort:  

পুরো পোস্ট পড়ে এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38