You are viewing a single comment's thread from:
RE: ফুলকপি দিয়ে ভেটকি মাছের রেসিপি
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে দাদা।নতুন বছরটি অনেক বেশি প্রানবন্ত ও ভাল কাটুক এমনটাই আশাকরি।
আপনি একদম ঠিক বলেছেন, ফুলকপি এমন একটা সবজি এটা মাছ ছাড়াও খেতে ভাল লাগে।আমিতো ভাজা খুব পছন্দ করি আলু আর ধনিয়া পাতা দিয়ে। ধনিয়া পাতা আমার খুব প্রিয়। ধনিয়া পাতা ভাত দিয়ে ও যদি রান্না করা যেত আমি হয়ত তাই ই করতাম,হিহিহি।
ভেটকি মাছ নামটা শুনতে কেমন যেন আমার ভাল লাগে না দাদা, 😃আমরা এই মাছটিকে কোরাল মাছ বলি। এই মাছ খুব টেস্ট খেতে। আপনি মজার ফুলকপি দিয়ে খুব মজা করেই মাছটি রান্না করলেন।আপনি আলু চাক চাক করে কিছু ভেজে পেস্ট করে দিলেন, যাতে ঝোলটা ঘন হয়।আপনি জিরা গুড়া দেয়ার পর আপনার মাছের লুকটাই চেঞ্জ হয়ে গেলো। এখন বেশ লোভনীয় লাগছে রেসিপিটি।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।