You are viewing a single comment's thread from:

RE: অপ্রত্যাশিত প্রাপ্তি (শেষ পর্ব)।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া চারিদিকে সুখের বন্যা, শেষটা এমন পড়তে আমার খুবই ভাল লাগে। আমার মনে হয় সবারই তাই। যাই হোক ফরিদ সাহেবএর স্ত্রী বাচ্চাটিকে দেখে খুব অবাক হয়ে যায়। তিনি ফরিদ সাহেব কে বললেন,পুলিশ কে কেন জানায়নি।কিন্তু ফরিদ সাহেব ঝামেলা হওয়ার ভয়ে জানায়নি, তা ঠিকই। আজকাল ভাল কিছু করতে গেলে ঝামেলাই পড়তে হয়।যাই হোক, তারা দুজন মিলে বাচ্চাটিকে একজন শিশু ডাক্তারের কাছে নিয়ে গেল।এরপর তার এক ভাই পুলিশ এ ব্যাপারে কথা বলে ঝামেলামুক্ত হলো।এখন তাদের ঘরে পুর্নিমার আলো যেন ঝলমল করছে। সুখ আর সুখ। তার স্ত্রীর মুখে এখন হাসি।অনেক ভাল লাগলো পড়ে ভাইয়া।সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62834.62
ETH 1778.03
USDT 1.00
SBD 0.38