😔 " আসবে না আর এই নাম্বার থেকে কোন ফোন কল "

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নানা বিষয়ের উপর পোস্ট শেয়ার করে থাকি।যদিও ব্যস্ত সময় পার করছি।তারপরেও আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।

আসবে না আর এই নাম্বার থেকে কোন ফোন কলঃ


CollageMaker_202411817101261.jpg

আব্বু আজ আমাদের মাঝে নেই।আব্বুকে ছেড়ে দিন কেটে যাচ্ছে জীবনের মতো করে।আব্বুর নাম্বার দিয়ে আর কোন কল আসবে না আমার ফোনে। একথাটি ভাবলে কষ্টে বুকটা ভেঙে যায়। আব্বুর অসুস্থ হওয়ার চার মাসে আব্বুর সাথে কথা হয়েছে আম্মুর ফোন দিয়েই।কারন এই চার মাসে আব্বু হাসপাতালে ই কাটিয়েছে বেশী সময়।এই চার মাসের অসুস্থতায় আব্বুর ফোনে কল দেয়া হয়নি বেশি।আম্মুর ফোনে কল দিয়েই কথা বলেছিলাম আব্বুর সাথে।

কাল ইচ্ছে করেই আব্বুর ফোন চেক করলাম কখন আব্বুর ফোনে আমি শেষ কথা বলেছিলাম এটা দেখার জন্য।তখন দেখলাম আমি আব্বুর ফোনে ১৮ ই অক্টোবর শেষ কল দিয়েছিলাম।আর আমার বাবা মারা যান ২৩ শে অক্টোবর।তখন মনে পরলো সেই দিনটির কথা।আমি সেদিন দুপুরে কল দিয়েছিলাম।আমি প্রথমে আম্মুর ফোনে কল দিয়েছিলাম জানার জন্য আব্বু সেদিন কি খাবে?কারন আব্বু আর আম্মুর খাবার আমিই রান্না করে দিতাম।কিন্তু আম্মু সেদিন নার্সদের সাথে কথা বলতে গিয়েছিলেন।তাই বাধ্য হয়ে আব্বুর ফোনে কল দেই।তখন আব্বু ফোন ধরে।আব্বুর কাছে জানতে চাইলাম আব্বু সেদিন দুপুরে কি খাবার খাবে?তখন আব্বু বলেছিলেন তুমি যা রান্না করবে তাই ই খাব।তুমিতো তোমার শ্বাশুড়ি কে রান্না করে খাওয়াতে।তাই তুমি বোঝ একজন কিডনির পেসেন্ট কি খাবার খেতে পারবে।এই কথাটুকুই সেদিন আব্বুর সাথে আমার শেষ কথা হয়।

20241108_172536.jpg

আম্মুর কাছে আব্বু বলতো সব সময় আমি কেন প্রতিদিন হাসপাতালে কষ্ট করে যাই।আর আম্মু প্রায়ই আব্বুর কাছে জানতে চাইতো খাবার গুলো কেমন হয় কিছুই তো বলো না।আব্বু নাকি তখন বলতো,"আমার মা আমার জন্য খাবার নিয়ে আসে।মায়ের হাতের খাবার তো ভালো ই লাগে।" এ কথাগুলো আজ শুধু ই স্মৃতি।বাবাকে বার বার ক্ষনে ক্ষনে মনে পরে।এই চার মাসের স্মৃতি গুলো চাইলেও ভোলা যাবে না।মনটা খুব বিষন্ন হয়ে পরে বাবার কথাগুলো ভাবনাতে এলে।বাবার ফোনে না আমার কল যাবে।না বাবা আর আমাকে কল দিয়ে জানবে," মামনি কি করছো।"

20241108_172625.jpg

কম সময়ে এতো কাছে থেকে অনেক বেশী স্মৃতি জমা করে ফেলেছি আজ স্মৃতিতে।বাবার শেষ সময়েও ছিলাম পাশে।আজ শুধু কষ্ট গুলো মনে জমে আছে।বাবার ফোন দিয়ে আর কখনও কল আসবে না আমার কাছে।আর যদিও কখনো এই নাম্বার থেকে আমার ফোনে কল আসে তখন মূহুর্তেই বুকটা কেপে উঠবে।আজ মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...kDi15WZZPbANXygF3SVKwZdVkuwRf1htbPVitjLviFeQQ5eKMhH7ZDZC5Zc1bZgHsniavKZa7QvEZdSVX1rP9UhKEvgek6idjzh2X6gci8Zajbp5FqmxK9TKBC.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার লেখাগুলো পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। বাবা হারানো কতটা কষ্টের সেটা যাদের বাবা হারায় তারাই বোঝে। প্রত্যেক মেয়েরা তার বাবার মা হয়। বাবা এক অমূল্য সম্পদ যা হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না।খুবই কষ্টের একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন আপু। এই কষ্টের সান্তনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই।

 2 years ago 

আপনার আব্বুর আত্মার শান্তি কামনা করি আপু। এর বেশি আপনাকে শ্বান্তনা দেয়া আমার পক্ষে সম্ভব না। যার যায়, একমাত্র সেই বোঝে তার কি গেলো! তবুও বলবো, আপনি তো তাও শেষের চারটা মাস আপনার আব্বুকে সেবা করার সুযোগ পেয়েছেন কাছ থেকে আপু। তার শেষ সময়েও আপনি পাশে ছিলেন। এটাও বা কয়জন ছেলে মেয়ের কপালে থাকে, বলেন? মানুষ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে- এটাই চরম সত্য। আব্বুর জন্য কাঁদার চেয়ে আব্বুর জন্য দোয়া প্রার্থনা করবেন বেশি বেশি। নিজের এবং আন্টির যত্ন নিবেন আপু।

 2 years ago 

আসলে বাবার সাথে পৃথিবীতে আর কারো তুলনা হয় না। আপনার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন জেনে খারাপ লাগলো। আপনার বাবা যেন ওপারে ভালো থাকেন, এমনটাই প্রত্যাশা করছি। আপনার বাবা সহ আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল। সৃষ্টিকর্তা আপনাদের কে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

 2 years ago 

আপু পৃথিবীতে যার বাবা নেই সেই বুঝে বাবা কি জিনিস। আসলে আপু পৃথিবীতে বাবার স্হান কেউ নিতে পারে না। আর কখনো ফোন আসবে না এটা চিরন্তন সত্য। তবে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই শুধু দোয়া ছাড়া।

 2 years ago 

আপু আপনাকে সান্ত্বনা দেওয়ার মত ভাষা আমার নেই। আপনার লেখাগুলো পড়ে নিজের দু চোখেই পানি চলে এসেছে। কোন একদিন হয়তো আমরা সবাই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হবো। এটা সত্যিই অনেক কষ্টের একটি অনুভূতি। বাবা হারানোর কষ্ট অনেক বেশি।

 2 years ago 

আপু আপনার পোস্ট পড়ে কখন যেন চোখ পানিতে ভিজে গেলো। আজ আপনার পোস্ট পড়ে আমার আব্বুর কথা মনে পড়ে গেলো। আব্বুর কথা খুব মনে পড়ছে আর কষ্ট হচ্ছে। আমি তখন ইন্টারে পড়ি আর সব কিছু বুঝে উঠার আগেই আব্বু আমাদের ছেড়ে চলে যায়। এভাবেই হয়তো আস্তে আস্তে একদিন সব স্মৃতি মুছে যাবে। আপু আপনার পোস্ট পড়ে খুব খারাপ লাগলো। আপু আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। পৃথিবীর সকল বাবাদের জন্য দোয়া রইল।

 2 years ago 

আপনার আব্বুর কথা পড়ে মনটা ভার হয়ে গেল। আসলে বাবা-মা দুজনেই জীবনের বড় ছাতা বা বটগাছ। যে কেউ একজন যে কোন বয়সে চলে যাওয়া মানে আমরা সন্তান হিসেবে আশ্রয়হীন হয়ে পড়ি। আপনার আব্বুর শেষের দিনগুলোতে যে আপনি এভাবে থাকতে পেরেছেন রান্না করে খাওয়াতে পেরেছেন এটাও আপনার সৌভাগ্য। ওনার আশীর্বাদ আপনার মাথার উপর নিশ্চয়ই আছে। এখন নিজের সাথে সাথে মাকেও দেখে রাখার সময়।

 2 years ago 

এগুলো মনে পড়লে আপনার খারাপ লাগে অনেক সেটা জানি। এখন তো শুধু এই স্মৃতিগুলোই থাকবে। যাইহোক আপু ধৈর্য্য ধরেন। মানুষ তো আর সারাজীবন আমাদের সাথে থাকে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38