অরিগামি পোস্ট - 🕊️ " শান্তির প্রতীক পায়রার অরিগামি তৈরি "
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ কাগজ দিয়ে আমি শান্তির প্রতীক একটি পায়রার অরিগামি তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙেই থাকবেন।
শান্তির প্রতীক পায়রার অরিগামিঃ
বন্ধুরা,নিয়মিত কমিউনিটির কাজগুলো সময় মতো না করতে পারলে মনটাতে ভীষণ কষ্ট অনুভব হয়।আর তাইতো সময় মত মোটামুটি ভাবে সব কাজ গুলো করে ফেলার চেষ্টা করি।শুধু যে কমিউনিটির কাজ সময় মতো না করতে পারলে কষ্ট হয় তেমন নয়।সকল কাজ সময় মতো না করতে পারলে খারাপ লাগাটা যেনো মনকে জানান দেয়।এজন্য ই যেকোনো কাজ করতে গাফিলতির কোন সুযোগ নেই।এটা ই আসলে একজন অ্যাক্টিভ মানুষের কর্মকান্ড।তাইতো আমি নিজেকে একজন অ্যাক্টিভ মানুষ মনে করি।
আজ আপনাদের মাঝে শান্তির প্রতীক পায়রার অরিগামি শেয়ার করতে চলা এলাম।পায়রা কে শান্তির প্রতীক বলা হয়।আমাদের প্রিয় @rme দাদা পায়রাকে ভীষণ ভালোবাসেন।এতো সুন্দর একটি পাখিকে কেউ আসলে না ভালোবেসে থাকতে পারেনা।দাদার ভালো লাগার কথা চিন্তা করেই আজ আমি পায়রার অরিগামিটি করে নিলাম।দেখেছেন,কি সুন্দর লাগছে দেখতে পায়রাটিকে।আমি এই পায়রার অরিগামি তৈরি করেছি কিভাবে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।পায়রার অরিগামিটি তৈরি করতে আমার উপকরন কি লেগেছিল তা আগে তুলে ধরছি--
প্রয়োজনীয় উপকরনঃ
১.সাদা কাগজ
২.কলম
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে কাগজের টুকরোটিকে কোনাকুনি ভাবে ভাজ করে নিলাম।এরপর আবার কোনাকুনি ভাবে ভাজ করে নিলাম।
ধাপ-২
এরপর একটি ভাজ খুলে নিয়ে দুই পাশ থেকে টেনে ভাজ করে নিলাম।এবার দুই কোনা সামান্য ভাজ করে নিলাম।
ধাপ-৩
এবার কাগজের ভাজ খুলে নিয়ে ছোট ভাজ করা অংশ দুটো ভেতরে দিয়ে কাগজটিকে ভাজ করে নিলাম।
ধাপ-৪
এরপর মাঝ বরাবর কাগজটিকে ভাজ করে নিয়ে দুই পাশ থেকে কাগজ উপরে ভাজ করে নিলাম।
ধাপ-৫
এরপর আমি পেছনের অংশ ভাজ করে নিয়ে পায়রার লেজ তৈরি করে নিলাম।
ধাপ-৬
এরপর আমি এক এক করে পাখা ভাজ দিয়ে তৈরি করে নিলাম।এরপর মাথা ভাজ করে তৈরি করে কলম দিয়ে চোখ এঁকে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার পায়রার অরিগামিটি তৈরি করা শেষ হলো।
কেমন হয়েছে বন্ধুরা ?
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা |
আজ আর নয়।আশা|করি আমার বানানো কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
পায়রা পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল আছে। একসময় তো আমাদের বাড়িতে পায়রা থাকার জন্য বড় বড় বাক্স রাখা ছিল। সেখানে পায়রা ডিম পাড়ত। তবে আমার আবার সাদা ঝুঁটি ওয়ালা পায়রা বেশি পছন্দের। আপনি কি সুন্দর করে অরিগ্যামি করেছেন। পায়রাও যে এভাবে অরিগ্যামি হয় তা আগে জানতাম না।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দিদি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর পায়রার হরেক আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আপনার নিজের সুন্দর দক্ষতা আমাদের মাঝে ব্যক্ত করেছেন দেখে। এমনটাই পোস্টগুলো আমি খুবই পছন্দ করে থাকি। নিজের প্রতিভা লুকিয়ে থাকে এই সমস্ত কাজের মধ্যে। আর এভাবেই প্রকাশ পায় একে অন্যের মাঝে।
সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটা পায়রা তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর পায়রা তৈরি করা যায় এটা জানা ছিল না। পায়রার ডানা টা অনেক ভালো লাগছে দেখতে। খুব সুন্দরভাবে পুরো অরিগামি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ আপু,অভিনন্দন রইলো।
পায়রা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।আমি এবং আমার পরিবারের সবাই পায়রা খুবই পছন্দ করি। একটা সময় শখ করে বাসায় পায়রা পুষতাম কিন্তু অনেক ঝামেলার কারণে পরে বিক্রি করে দিয়েছি।আপু আপনি শান্তির প্রতিক পায়রা বানিয়েছেন তাও খুবই সাধারণ একটি সাদা কাগজ দিয়ে কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে।
X-promotion
শান্তির প্রতীক পায়রা। আর আপনি শুধুমাত্র সাদা কাগজ ব্যবহার করে অনেক সুন্দর করে পায়রার অরিগামি তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।
সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো। আমিও চেষ্টা করি সব কাজ সময় মতো করার কিন্তু মাঝে মাঝে তা আর হয় না। যাই হোক আপনি আজ সাদা কাগজ ব্যবহার করে আপনি আজ খুব সুন্দর একটি পাখির অরিগ্যামি তৈরি করেছেন। পায়রা কে দেখতে একদমই বাস্তবের মতোই দেখাচ্ছে। পায়রা আমার কাছেও অনেক ভালো লাগে আর এটি এমনি একটি পাখি যাকে ভালো না বেসে থাকা যায় না। আপনার এই অরিগ্যামি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।
মন্তব্য শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপু।
শান্তির প্রতিক পায়রা আজকে আপনি চমৎকার সুন্দর করে কাগজ দিয়ে এক ঝাক পায়রা বানিয়েছেন। চমৎকার সুন্দর হয়েছে আপনার কাগজের তৈরি পায়রা।ধাপে ধাপে কাগজ দিয়ে পায়রা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ দিদি,সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।