আমার স্বরচিত আবেগের কবিতা -- ❤️❤️ "অপেক্ষা " ❤️❤️
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত আবেগের কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত আবেগের কবিতাঃ
বন্ধুরা,আমি আজ হাজির হলাম নতুন একটি কবিতা নিয়ে।আমার আজকের কবিতাটি একটি আবেগের কবিতা।আমি প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি নিয়ে কবিতা লিখে শেয়ার করে থাকি।আর আপনাদের অনুপ্রেরণায় প্রতিনিয়ত নানা রকমের কবিতা আমি শেয়ার করে থাকি।কবিতা কখনো লিখব তা কল্পনায় ও আসেনি।কিন্তু এখন কবিতা লিখতে আর পড়তে দুটোই ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটি মূলত আবেগ অনুভূতি নিয়ে লেখা।
কবিতা লিখতে হলে একটি কবিতায় অনেকগুলো বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়।আর কবিতায় ছন্দ থাকলে সেই কবিতা পাঠক আবৃত্তি করে মজা পেয়ে থাকে।আমি সব সময় সহজ,সুন্দর ভাষায় কবিতা লেখার চেষ্টা করি।দিনে দিনে কবিতা লেখার আগ্রহ আমার বেডেই চলেছে।আমার লেখা কবিতা গুলো আবৃত্তি করে আপনারা এতো চমৎকার চমৎকার কমেন্ট করেন যার জন্য আমার কবিতা লেখার প্রতি আগ্রহ বেড়েই চলেছে।আশাকরি ভবিষ্যতে ও নানা বিষয়ের উপর সুন্দর সুন্দর কবিতা আমি আপনাদের মাঝে শেয়ার করবো।
আমার আজকের কবিতাটির নাম " অপেক্ষা "।অপেক্ষা আমরা সবাই কারো না কারো জন্য করে থাকি।এই অপেক্ষার প্রহর তখনই কাটে যখন আমরা আমাদের প্রিয় মানুষটিকে কাছে পাই।নয়ত এই অপেক্ষা যুগের পর যুগ বসে বসে কাটাতে হয়।এই অপেক্ষায় থাকা মুহূর্তগুলোতে প্রিয় মানুষটিকে নিয়ে কতই না ভাবনাতে কাটাতে হয়।প্রিয় মানুষটিকে নিয়ে ফেলে আসা সেই দিনগুলোর স্মৃতি ভাবনাতে এনে ভাবতেও ভালো লাগে তার সেই দুষ্ট মিষ্টি হাসি আমাদের মাঝে রিনিঝিনি সুরে বাজে।সে আসবে জেনে অপেক্ষায় থাকা মন নিয়ে যে ভাবনা গুলো মনে দোলা দিয়ে যায় সেই রকম কিছু অনুভূতি নিয়ে আমার আজকের কবিতাটি লেখা।আশাকরি আপনাদের কাছে আমার আজকের কবিতাটি ও ভালো লাগবে।
আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি--
কবিতার নাম - " অপেক্ষা "
লেখা-শিমুল আক্তার
বসে আছি একলা ঘরে
মনে পরে আজ কত কথা
এসেছিলে যেদিন কাছে
ভালোবাসা ছিল মায়ায় ভরা।
অজানা হলাম আজ দুজনে
ভুলে গিয়ে সেই স্মৃতিময় দিন
ভালোবাসার কথাগুলো আজ
কানের মাঝে বাজে রিনিঝিন।
দুচোখ জুড়ে কত স্বপ্ন
এঁকেছিলাম তোমায় নিয়ে
ভাবনারা আজ নিলো ছুটি
দুজন হলাম পরবাসী।
দুষ্ট মিষ্টি সেই মুখের হাসি
চোখের মাঝে আজ ও ভাসে
কত কথা বলতে তুমি
শুনতে আজ বড় ইচ্ছে জাগে।
দিনের পর রাত যে নামে
রাত পোহালে আসে যে ভোর
দেখবো তোমায় আসবে যখন
বসে আছি আজ অপেক্ষাতে।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
ভালোবাসাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন৷ অপেক্ষার খুব সুন্দর মাধুর্য হয়েছে। সেই মাধুর্য থেকে আপনার কবিতাটি বেশ মধুর হয়ে উঠেছে৷
অনেক ধন্যবাদ দিদি।
বাহ্ দারুন লিখেছেন তো কবিতাটি।
বিশেষ করে বেশ আবেগী অনুভূতি পুরোটা জুড়ে ছিল।
আর আপনার কবিতা লিখার হাত বেশ ভালো, চালিয়ে যান।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
অপেক্ষা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ও কবিতাটি আবৃত্তি করে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
ঠিক বলেছেন আপু প্রত্যেক মানুষ কোন না কোন মানুষের জন্য অপেক্ষা করে। আজকে আপনি অপেক্ষা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।অপেক্ষা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে মানুষ শত অপেক্ষা করলেও প্রিয় মানুষকে যখন পাশে পাওয়া যায় তখন অন্যরকম ভালো লাগে। অপেক্ষা নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।