আর্ট পোস্ট - 💦 " কালার পেন্সিল দিয়ে একটি গ্রামীণ দৃশ্য আর্ট "

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম,

আমার প্রিয় বাংলা ব্লগবাসী।সবাইকে শুভেচ্ছাও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ।

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি "আমার বাংলা ব্লগ" এর একজন অ্যাক্টিভ ইউজার।আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে এমনটা ই আশাকরি।

কালার পেন্সিল দিয়ে একটি গ্রামীণ দৃশ্য আর্টঃ


photocollage_2025125201422928.jpg

20250125_195108.jpg

20250125_195004.jpg

বন্ধুরা,আজ একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।আজকের পোস্ট মূলত একটি গ্রামীণ দৃশ্যের।গ্রামের পরিবেশ অনেক বেশী ভালো লাগে আমার।আমি এখন শ্বশুরবাড়িতে আছি এটা হয়তো অনেকেই জানেন যারা আমার পোস্ট নিয়মিত পড়েন।গ্রামীণ পরিবেশে সবুজ প্রকৃতির মাঝে অনেক বেশী ভালো লাগে।যদিও আমার শ্বশুরবাড়ির আশে পাশটা গ্রাম গ্রাম একদমই মনে হয়না।এটা মফস্বল শহর।সত্যিকারের গ্রাম বলতে যেমনটা বোঝায় তেমনটা নয়।তারপরেও ঢাকার চাইতে একটু হলেও গ্রামীণ পরিবেশ এখানে পাওয়া যায়।সবুজের দেখা পাওয়া যায়।সকাল হলে পাখির ডাকে ঘুম ভাঙ্গে।তাইতো আজ একটি গ্রামীণ দৃশ্যের আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম।আর্টটি আপনাদের কাছে আশাকরি ভালো লাগবে।এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরছি --

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২. কালার পেন্সিল
৩.পেন্সিল ও রাবার
৪.কলম

20250125_115347.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20250125_120422.jpg

20250125_121316.jpg

আমি প্রথমে গ্রামের একটি দৃশ্য পেন্সিল দিয়ে এঁকে নিলাম। এরপর কলম দিয়ে এঁকে নিলাম।

ধাপ -- ২


20250125_122133.jpg

20250125_144112.jpg

এরপর আমি এক এক করে কালার করার চেষ্টা করলাম।প্রথমে নীল কালারের পেন্সিল দিয়ে আকাশটাকে এঁকে নিলাম।এরপর গাছের কালার করতে সবুজ ও হলুদ কালারের পেন্সিল ব্যবহার করলাম।

ধাপ -- ৩


20250125_183617.jpg

20250125_184152.jpg

আমি এক এক করে কালার পেন্সিল দিয়ে কালার করে নিলাম।

ধাপ -- ৪


20250125_184434.jpg

আমি আমার ইচ্ছে মতো কালার করে নিয়েছিলাম।আপনারা আশাকরি দেখতে পেয়ে বুঝতে পেরেছেন আমি কি কি কালার পেন্সিল ব্যবহার করেছিলাম।

ধাপ -- ৫


20250125_193737.jpg

20250125_194612.jpg

নদী তো আঁকা হলো নৌকা না আঁকলে কি চলে বলেন তো! তাইতো একটি নৌকা ও এঁকে নিলাম।

ধাপ -- ৬


photocollage_2025125201422928.jpg

এরপর আমি নৌকাটাতেও নিজের মতো করে রঙ করে নিলাম।আর এর মধ্যে আমার চমৎকার এই গ্রামের দৃশ্যটি আঁকা শেষ হয়ে গেলো।এই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। ভালো না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন আশাকরি।

বিশ্বাস করবেন কি না জানিনা,আমার বাড়ির পাশে এমন নদী আর সেই নদীতে নৌকা বাঁধা থাকলে আমি সেই নৌকাতেই সারাদিন বসে থাকতাম।কি যে শান্তি......

উপস্থাপনা


photocollage_2025125201422928.jpg

CollageMaker_2025125201334805.jpg

20250125_195108.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 last year 

গ্রামীন পরিবেশের আর্ট গুলি করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। কালার পেন্সিল দিয়ে মনোরম একটি গ্রামীণ পরিবেশের দৃশ্য আর্ট করেছেন। বাড়ি ,নৌকা এবং নদীর সহ সব গুলি দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদম নিখুঁত আর্ট শিল্পের পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আর্ট টি শেয়ার করার জন্য। আপনার শ্বশুর বাড়ির জীবন ভালো কাটুক প্রত্যাশা রইলো।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

গ্রামের প্রকৃতির দারুন একটি আর্ট আজ আপনি আমাদের মাঝে নিয়ে হাজির হলেন। এমন চমৎকার একটি আর্ট দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তাই আমিও আপনার আজকের এত সুন্দরগ্রামের দৃশ্যর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুন এঁকেছেন আপু।

 last year 

Screenshot_20250127-171558_SuperWalk.jpg

Screenshot_20250127-171231_Chrome.jpg

Screenshot_20250127-171118_Chrome.jpg

 last year 

দারুন আর্ট করেছেন দেখতে চমৎকার লাগছে। গ্রামীন পরিবেশের নদীতে নৌকার দৃশ্য সেই সাথে আকাশে পাখি উড়ে যাওয়ার দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কালার পেন্সিল দিয়ে আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকে ও অনেক ধন্যবাদ।

 last year 

এমন মিষ্টি গ্রাম এখন আর দেখা যায় না। ছবি এঁকেই আমাদের মন ভরিয়ে রাখতে হয়। সেই দিক থেকে দেখতে গেলে আপনার ছবিটি মনের কোন জায়গা করে নিল। আকাশে আলোর ছটা এবং নদী নৌকা সব মিলিয়ে অদ্ভুত মধুর দৃশ্য তৈরি হয়েছে। কবিতার মতো ছন্দবদ্ধ এবং সুন্দর।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 last year 

আপু আপনি কালার পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ভালো লাগে। এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আর্ট এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

কালার পেন্সিল ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর একটা গ্রামীন দৃশ্যের আর্ট করেছেন। আমার কাছে পুরো দৃশ্যটা অসম্ভব সুন্দর লেগেছে দেখতে। এরকম দৃশ্যগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে দেখতে। পুরো কালার কম্বিনেশনটা সত্যি অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে।

 last year 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

কালার পেন্সিল দিয়ে চমৎকার সুন্দর করেগ্ গ্রামীণ পরিবেশের দৃশ্য আর্ট করেছেন আপু।নদী,বাড়িঘর, গাছপালা,আকাশ ও মুক্ত আকাশে উড়ন্ত পানকৌড়ি সব মিলিয়ে অসাধারণ সুন্দর দৃশ্য।ধাপে ধাপে আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

অনেক ধন্যবাদ দিদি।

 last year (edited)

আপু আপনার আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু গ্রাম এখন আর গ্রাম নয়।আপনার দূশ্যটি অসাধারণ ছিল। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38