Diy পোস্ট --❣️ "ক্লে ও কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি "

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছিলাম।তাই আজ শেয়ার করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে ও কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরিঃ


20241224_000947.jpg

20241224_001615.jpg

20241224_001412.jpg

20241224_000339.jpg

CollageMaker_2024122415340990.jpg

20241224_000221.jpg

বন্ধুরা,আজ একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। যদিও ডাই পোস্ট করতে হলে সময়ের দরকার হয়।যেহেতু ছেলের স্কুল বন্ধ আছে এখন তাই কিছুটা ফ্রি আছি।তবে কাজের কিন্তু কোন কমতি নেই।প্রতিদিন অনেক অনেক কাজ থাকে। তার মধ্যে সময় বের করে এসব ডাই পোস্ট গুলো তৈরি করতে হয়।আজকের এই ওয়ালমেটটি তৈরি করতে বেশকিছু সময় লেগেছিল আমার।সময় লাগলেও কাজটি শেষ হওয়ার পর ভীষণ ভালো লেগেছে আমার। এ ধরনের ওয়ালমেট গুলো তেৈরি করে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেকখানি ই বৃদ্ধি পায়।আসুন আজকের এই ওয়ালমেটটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে দেখে নেই--

প্রয়োজনীয় উপকরনঃ

১. ক্লে
২. কার্ড বোর্ড
৩.রঙ ও তুলি
৪.গ্লু
৫..কেচি

20241223_225038.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20241223_225138.jpg

20241223_225819.jpg

প্রথমে আমি কার্ড বোর্ডের ওপর নীল কালার করে নিলাম।

ধাপ-২


20241223_225922.jpg

20241223_230201.jpg

এরপর আমি জানালা করে নিলাম।

ধাপ-৩


20241223_230459.jpg

20241223_231551.jpg

এরপর আমি জানালার দুটো পাট তৈরি করে লাগিয়ে নিলাম।

ধাপ-৪


20241223_231915.jpg

20241223_232334.jpg

এবার আমি সবুজ কালারের ক্লে কিছু জানালার নীচে দিয়ে দাগ কেটে নিলাম।আর বাকি সবুজ রঙের ক্লে দিয়ে পাতা তৈরি করে নিলাম।

ধাপ-৫


20241223_232409.jpg

20241223_232844.jpg

পাতা গুলো লাগিয়ে নিলাম।আর লাল রঙের ক্লে দিয়ে ফুল তৈরি করে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৬


20241223_233321.jpg

20241223_233830.jpg

এবার আমি ডাল তৈরি করে উপরের দিকে লাগিয়ে নিলাম।

ধাপ-৭


20241223_233923.jpg

20241223_234818.jpg

এরপর আমি ক্লে দিয়ে কিছু ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৮


20241223_235458.jpg

20241223_235746.jpg

20241224_000306.jpg

এরপর আমি আবার কিছু পাতা তৈরি করে নিলাম। এরপর ফুল ও পাতা লাগিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়েই আমার ওয়ালমেটটি তৈরি করা শেষ হয়ে গেলো।

উপস্থাপনা


20241224_001412.jpg

20241224_000947.jpg

20241224_000306.jpg

20241224_000221.jpg

IMG_20241224_062337.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ক্লে ও কার্ড বোর্ড দিয়ে তৈরি করাওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 2 years ago 

ক্লে ও কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখে মনে হচ্ছে সুন্দর একটি পাখির বাসা। এরকম পাখির বাসা অনেক কার্টুন সিরিজের মধ্যে দেখা যায়।আমাদের মাঝে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

আপু আপনি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

CollageMaker_2024122419232025.jpg

 2 years ago 

ক্লে ও কার্ড বোর্ড দিয়ে খুব চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। গাছের ডালের মধ্যে ছোট ছোট ফুল খুবই চমৎকার লাগছে দেখতে। খুব চমৎকারভাবে পুরো জিনিসটা তৈরি করেছেন। জানালার নিচে ছোট ছোট গোলাপ ফুল গুলো দারুন লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। আপনি এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন দেখেই তো মুগ্ধ হয়েছি। বিশেষ করে ফুল,লতাপাতা দেওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। অসাধারণ হয়েছে আপনার এই পোস্ট।

 2 years ago 

মন্তব্যটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

Screenshot_20241224-193211_Chrome.jpg

 2 years ago 

দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ঘরের দরজার উপরে সুন্দর ফুলের সাথে পাতা তৈরি করেছেন। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ জানাই।

 2 years ago 

সেদিন দেখলাম ক্লেসহ বেশ কিছু জিনিস কিনেছেন, আর সেগুলো দিয়েই আপনার চমৎকার কাজ নিয়ে হাজির হয়েছেন। সত্যিই অসাধারণ লাগলো আপনার আজকের ওয়ালমেট। এটা তৈরি করা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার।
আশাকরি সামনে আরো চমৎকার কিছু কাজ দেখতে পাবো।

 2 years ago 

ইনশা আল্লাহ ভাইয়া,চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38