" বরবটি দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি "

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

বরবটি দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপিঃ


CollageMaker_2024101822043629.jpg

20241013_151913.jpg

20241013_151906.jpg

20241013_151621.jpg

20241013_151850.jpg

বন্ধুরা,আজ রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম।আজ অনেকদিন পর রেসিপি পোস্ট শেয়ার করছি।বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন।আর এই খাবার খাওয়ার জন্য রান্না করা খুবই দরকারী।রান্না তো করতেই হয়।তবে রেসিপি করবো বলে তেমন ভাবে রান্না আজকাল করা হচ্ছে না।আজকের এই রেসিপিটি এক মাস আগে করা হয়েছিল।তাই ই আজ শেয়ার করতে চলে এলাম।চিংড়ি মাছ পছন্দ করে না,এমন মানুষ খুবই কম পাওয়া যাবে।পছন্দ থাকলে ও হয়তো কেউ কেউ স্বাস্থ্যের কথা ভেবে এই চিংড়ি মাছকে এভোয়েড করে থাকেন।তবে যাই ই বলেন চিংড়ি মাছ যেভাবে ই রান্না করা হয় আমার কিন্তু দারুন লাগে খেতে।আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশাকরি। তবে আসুন আজকের এই রেসিপিটি দেখে নেয়ার আগে এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল সেটাই আগে তুলে ধরছি---

প্রয়োজনীয় উপকরনঃ

১. চিংড়ি মাছ- ১৪/১৫ পিস
২. তেল -- আন্দাজ মতো
৩. হলুদ গুঁড়া - এক চামচ
৪.মরিচের গুঁড়া - দুই চামচ
৫.. লবন - আন্দাজ মতো
৬.পেঁয়াজ কুচি - ৪/৫ টি
৭.বরবটি - ৫ টি
৮.রসুন পেস্ট - হাফ চামচ
৯.আদা পেস্ট - এক চামচ
১০. জিরা গুঁড়া - এক চামচ

20241013_140053.jpg

20241013_141023.jpg

20241013_140101.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpvALR7MwGr65nsY93YZLXP2JTgPU7mz3DqgHDLr8yJB5oGRZsQKbMsZ7Jt5E...5t5xuKRtyYwSLGoyyso752Y63tir9E97Aj3NJtMyc6kpQqdaXUhpQhf8DLcrdpvjfxrneferghJ7YSQ8oSb6iCoHU9MmcU7qxjSNXDhBizMHaymYCp14y8iGWa.png

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20241013_140037.jpg

20241013_141612.jpg

আমি প্রথমে চিংড়ি মাছ ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি।

ধাপ -- ২


20241013_141632.jpg

20241013_141715.jpg

এবার মাছের মধ্যে পরিমান মতো হলুদ ও মরিচের গুঁড়া ও লবন দিয়ে মেখে নিলাম।

ধাপ -- ৩


20241013_141803.jpg

20241013_142247.jpg

20241013_142511.jpg

এরপর প্যানে তেল দিয়ে মাছ গুলো দিয়ে দিলাম।মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম।

ধাপ -- ৪


20241013_142004.jpg

20241013_142120.jpg

20241013_142149.jpg

এবার প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও সব মসলা দিয়ে ভুনা করে নিলাম।

ধাপ -- ৫


20241013_142318.jpg

20241013_142340.jpg

20241013_142432.jpg

মসলা ভুনা হয়ে গেলে ধুয়ে রাখা বরবটি গুলো দিয়ে মসলার সাথে ভুনা করে নিব।

ধাপ -- ৬


20241013_142725.jpg

20241013_143227.jpg

20241013_144040.jpg

বরবটি সিদ্ধ হতে পরিমান মতো পানি দিয়ে দিব।বরবটি সিদ্ধ হয়ে এলে ভাজা চিংড়ি মাছ দিয়ে ঝোল মাখা মাখা হলে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব।

পরিবেশন


CollageMaker_2024101822357430.jpg

20241013_151826.jpg

20241013_151800.jpg

20241013_151522.jpg

20241013_151410.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...kDi15WZZPbANXygF3SVKwZdVkuwRf1htbPVitjLviFeQQ5eKMhH7ZDZC5Zc1bZgHsniavKZa7QvEZdSVX1rP9UhKEvgek6idjzh2X6gci8Zajbp5FqmxK9TKBC.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 2 years ago 

চিংড়ি মাছ ভুনা রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বরবটি দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা চিংড়ি মাছ ভুনা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনার তৈরি করা রেসিপি টি লোভ লেগে গেল আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শীতকালীন মজাদার সবজি বরবটি। আপনি লোভনীয় করে বরবটি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি করেছেন। লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বেঁচে থাকতে হলে তো রান্না করতেই হবে। আপনি চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি পোস্ট করেছেন।আসলে আপু চিংড়ি মাছ গুলো যেভাবে রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগে। তবে আমি চিংড়ি পছন্দ করি না তবে বাচ্চারা অনেক পছন্দ করে নিশ্চয় অনেক মজা হয়েছিল।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। দেখেই মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

বরবটি দিয়ে চিংড়ি মাছ বিষয়টা কিন্তু একদম জমে গেছে আপু। দারুণ বানিয়েছেন রান্নাটি। এত সুন্দর করে রেসিপি করে দিয়েছেন যা বানাতে আর কোন অসুবিধাই হওয়ার কথা নয়। ভীষণ সুন্দর একটি রান্নার পদ আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে ধন্যবাদ।

 2 years ago 

বরবটি দিয়ে চিংড়ি মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। চিংড়ি মাছ গুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। আর এত লোভনীয় একটি রেসিপি তৈরির পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

চিংড়ি মাছ যেভাবে রান্না করা যাক না কেন এর স্বাধ অতুলনীয়। আমাদের মত যারা চিংড়ি-প্রেমী আছে তাদের তো চিংড়ি হলে আর কিছুই লাগেনা। চিংড়ি মাছ আমি ভীষণ পছন্দ করি। আজ আপনি বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন। দেখতে ভীষণ লোভনীয় লাগছে। রেসিপিটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন তার সুন্দর স্বাদ বেরিয়ে আসে। যেকোনো রান্নায় চিংড়ি মাছ দিলে সেই রান্নাও খেতে দ্বিগুণ স্বাদের হয়। আপনার আজকের বরবটি ও চিংড়ি মাছের রেসিপিটি বেশ মজাদার হয়েছে। এই কারণেই বলে আমরা মাছি ভাতে বাঙালি। আমাদের সবকিছুতেই মাছ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38