আমার স্বরচিত কবিতা -- 💝 " হতাম যদি প্রজাপতি "|| আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো,



কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।প্রতিদিনই আলাদা আলাদা পোস্ট শেয়ার করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি কবিতা শেয়ার করতে চলে এসেছি।সপ্তাহে একটি কবিতা আমি বেশকিছু দিন ধরে আমি আপনাদের শেয়ার করে আসছি।আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগে এমনটাই আশাকরি।

butterfly-4375789_1280.jpg

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

পরিবেশের উপর বিরুপ প্রতিক্রিয়া জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।একটু স্বস্তি পেতে বৃষ্টির খুব দরকার।একটু বৃষ্টিতে উত্তপ্ত পৃথিবী কিছুটা হলেও শীতল হবে।অশান্ত এই মনে একটু শান্তি পেতে কতোই না চেষ্টা চলে।সেদিন বসে বসে সুন্দর একটি প্রজাপতি দেখে ভাবছিলাম প্রজাপতি কি সুন্দর ডানা মেলে ঘুরে বেড়ায়।তার কোন দুঃখ- কষ্ট নেই।মনের আনন্দে নেচে নেচে সে ফুলে ফুলে ঘুরে বেড়ায়।মধু খেয়ে খেয়ে জীবনটাকে উপভোগ করে।আমিও যদি প্রজাপতি হতাম তবে কতোই না ভালো হত।সেই ভাবনাতেই এই কবিতাটি লেখা।মনের অনুভূতিগুলো কবিতায় প্রকাশ করার চেষ্টা করলাম কতটুকু ভালো হলো আপনারাই ভালো বলতে পারবেন।আশাকরি কবিতাটি সবাই পড়েবেন আর বলবেন কেমন হলো। তবে চলুন কথা আর না বাড়িয়ে কবিতায় চলে যাই।

স্বরচিত কবিতা -- " হতাম যদি প্রজাপতি "


লেখা - শিমুল আক্তার



প্রজাপতি ডানা মেলে
উড়ে চলে বনে বনে
আপন মনে ঘুরে ঘুরে
মধু খায় সে ফুলে ফুলে।


রঙ বেরঙের ডানা মেলে
উড়ে যায় সে দলে দলে
মনের সুখে উড়ে চলে
বাঁধা নেই তার উড়ে যেতে।


প্রজাপতি হতাম যদি
উড়ে বেড়াতাম মনের সুখে
ডানা মেলে ঘুরে ঘুরে
উড়ে যেতাম বহুদূরে।


মনের সুখে ঘুরে ঘুরে
দিন কাটতো দারুন সুখে
থাকতো না মানা হারিয়ে যেতে
ঘুরে বেড়াতাম আপন মনে।


দূর থেকে দূরান্তরে
ছুটে যেতাম বনে বনে
পাখা মেলে উড়ে উড়ে
ছুটে যেতাম বহুদূরে।


হতাম যদি প্রজাপতি
ভাবনারা সব নিতো ছুটি
নিয়ে আনন্দ মনের মাঝে
যেতাম উড়ে দূর গগণে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR (1).gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 3 years ago 

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। সেটি হচ্ছে আমার স্বরচিত কবিতা হতাম যদি প্রজাপতি। আসলে কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

!upvote 40


This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven. Your post was promoted on Twitter by the account josluds

the post has been upvoted successfully! Remaining bandwidth: 40%

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 3 years ago 

আপু আপনার কবিতা অনেক ভালো লেগেছে। মানুষ সত্যি যদি প্রজাপতি হতো তাহলে অনেক ভালো হতো। আপনি প্রজাপতি নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন, পরিবেশের এমন বিরুপ প্রতিক্রিয়া জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে একেবারে। আসলে একটু স্বস্তি পেতে হলে বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। আপনার লেখা হতাম যদি প্রজাপতি কবিতাটা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের সকলের মাঝে। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল বলতে হয়। জাস্ট অসাধারণ ছিল আপনার লেখা সম্পূর্ণ কবিতা। ‌

 3 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
 3 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন, আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

রঙ বেরঙের ডানা মেলে
উড়ে যায় সে দলে দলে
মনের সুখে উড়ে চলে
বাঁধা নেই তার উড়ে যেতে।

 3 years ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার কবিতার টাইটেলটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। হতাম যদি প্রজাপতি, কবিতাটি আপনি খুবই সুন্দর লিখেছেন। কবিতার প্রতিটা লাইন আমার কাছে খুব দারুণ লেগেছে। প্রতিটা লাইন আপনি খুব সুন্দর করে লিখেছেন। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ওয়াও অসাধারণ হতাম যদি প্রজাপতি কবিতাটি অসাধারণ। তবে আপনার মত আমিও মাঝেমধ্যে চিন্তা করি প্রজাপতি বা পাখির মত ডানা থাকতো তাহলে ঘুরতে পারতাম। আসলে আপনি চিন্তা ভাবনা করে খুব চমৎকার কবিতা লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65136.12
ETH 1881.91
USDT 1.00
SBD 0.38