Diy পোস্ট --❣️ "ক্লে ও কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি "
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছিলাম।তাই আজ শেয়ার করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ক্লে ও কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরিঃ
বন্ধুরা,আজ একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।ডাই পোস্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তবে সময়ের অভাবে এ ধরনের কাজ গুলো সব সময় করা হয়ে উঠে না।আজ একটি ওয়ালমেট তৈরি করলাম।ওয়ালমেটগুলো ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে।আর ক্লে দিয়ে কার্ড বোর্ডের ওপর ওয়ালমেটটি খুবই সুন্দর লাগছিল করার পর।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই।এই ওয়ালমেটটি তৈরি করতে আমার বেশ কিছু উপকরন লেগেছিল। আসুন,আগে দেখি কি কি উপকরন আমার লেগেছিল।
প্রয়োজনীয় উপকরনঃ
১. ক্লে
২. কার্ড বোর্ড
৩.স্কেল
৪.গ্লু
৫..কেচি
৬.রঙিন কাগজ
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে আমি কার্ড বোর্ডের ওপর রঙিন কাগজ ফেলে মাপ মতো কেটে নিলাম।এরপর গ্লু দিয়ে আটকে নিলাম।আমার প্রথম পর্বের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেলো।
ধাপ-২
আমি পাতা তৈরি করবো তাই সবুজ কালারের ক্লে দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম।
ধাপ-৩
এবার ছোট ছোট ক্লের টুকরো গুলো দিয়ে নানা সাইজের পাতা তৈরি করে নিলাম।
ধাপ-৪
এবার আমি ক্লে দিয়ে লতা তৈরি করে নিলাম। এরপর এরপর পাতা গুলো ও গ্লু দিয়ে আটকে নিলাম।
ধাপ-৫
এবার ফুল তৈরি করতে লাল রঙের ক্লে নিলাম।ছোট ছোট টুকরো করে স্কেলের সাহায্যে গোল গোল করে নিলাম।
ধাপ-৬
এবার গোল গোল শেপের টুকরো গুলো ফুলের আকৃতি করে নিলাম।
ধাপ-৭
আমি একই রকম ভাবে সবগুলো ফুল ও ফুলের কলি তৈরি করে নিলাম।
ধাপ-৮
এবার আমি গ্লু দিয়ে সব ফুল ও কলি লাগিয়ে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার ওয়ালমেটটি তৈরি করা শেষ হয়ে গেলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ক্লে ও কার্ড বোর্ড দিয়ে তৈরি করা ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে ও কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ওয়ালমেট তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
চেষ্টা করলাম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার।ধন্যবাদ আপনাকে আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভীষণ ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এ ধরনের কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। আসলেই সময়ের অভাবে এগুলো সবসময় করা হয় না। যাই হোক আপু আজকে আপনার ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে ছোট ছোট ফুলগুলোর কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে।
ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে আপনি অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এমন ধরনের ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে
উপহার দেওয়ার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু।
অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে। এরকম সুন্দর ওয়ালমেট সব সময় দেখতে চাই।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ওয়ালমেট তৈরির বিষয়টা সত্যিকার অর্থেই ভীষণ ভালো লাগে। নিজের মনের মতো করে ডিজাইন দিয়ে তৈরি করে রুমে সাজিয়ে রাখা যায়। ঠিক যেমনটা আপনি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে দৃষ্টিনন্দন একটি ওয়ালমেট তৈরি করেছেন। গোলাপ ফুলগুলি দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এরকম চমৎকার ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
বাহ্ আপু চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপু আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার এত সুন্দর ওয়ালমেট তৈরি করতে দেখে বেশ ভালো লেগেছে আমার। চমৎকার ভাবে আপনি ওয়ালমেট তৈরি করেছেন। আমি এখন বেশিরভাগ লক্ষ্য করে দেখি সবাই ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। আমার ইচ্ছে রয়েছে এমন কিছু তৈরি করার। তবে শিতটা কম হোক তারপরে দেখব।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। গোলাপ ফুল তৈরি করার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। বিভিন্ন রঙের ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে দারুন ওয়ালমেট বানিয়েছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।