কাগজ দিয়ে বুক মার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago
** আসসালামু আলাইকুম **

হ্যালো, আমার বাংলা ব্লগ। আশাকরি আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাগজ দিয়ে বুক মার্ক তৈরি করা। আশা করি আপনাদের ভালো লাগবে।কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তাই আমি ভাবলাম কাগজের বুক মার্ক তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। বই পড়ার সময় আমরা অনেক সময় পৃষ্ঠা খুঁজে পাই না।তো তখন এই বুক মার্ক অনেক হেল্প করে আমাদের।পড়া শেষে বইয়ের পাতায় বুক মার্ক লাগিয়ে রাখলে সহজেই তা খুজে পাই । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই আমার এই বুক মার্ক তৈরি করার প্রসেস টি।

প্রথমে আমি প্যাড থেকে সাদা চারকোনা কাগজ নিয়েছি।

এরপর চার কোনা করে ভাঁজ দিয়ে নিয়েছি।

এবং ভাঁজ অনুযায়ী কাগজ টি সেট করে নিয়েছি।

এরপর ভাঁজ করা এক সাইডের অংশ উল্টো করে নিয়েছি। কিছুটা শার্টের কলারের মতো দেখতে হয়েছে।

এরপর আমি শার্টের কলার মত অংশটি নিচের দিকে নামিয়ে নিই, এবং লাভ এর শেপ দেয়ার চেষ্টা করি।

তো লাভের সেফটি দেয়ার জন্য আমি প্রথমে যে ভাঁজটি পড়েছিল তার অর্ধেক করে আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি।

ভাঁজ করা অংশে দুই দিকে তিন কোনা করে নিয়েছি এবং কাগজটিকে বসিয়ে দিয়েছি।

যেদিক দিয়ে কাগজটি সরানো যাচ্ছে বা একটি পাতলা অংশ দেখা যাচ্ছে সেটিও আমি তিন কোনা করে ভাঁজ দিয়ে নিয়েছি।

মাথার দিকে সুচ ওয়ালা অংশটিও মুড়িয়ে দিয়েছি।

এরপর আমি মোরানো অংশটি সামনের দিকে তুলে দিয়েছি এবং এটি দেখতে পুরোপুরি একটা লাভ শেপের মত হয়ে গেছে।এরই মাধ্যমে আমার বুকমার্ক টি তৈরি হয়ে যায়।

এরপর আমি বুক মার্ক টিতে সুন্দর মতো ডিজাইন করে নিয়েছি। এর মধ্যে আমি দুটি চোখ একটি নাক একটি মুখ কালো সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি লাভ সেপের ভিতরে।গালের দিকে আমি গোলাপি রং সাইন পেন দিয়ে একটু কিউট করে মেকআপ দেয়ার মত করে নিয়েছি।এবং বাইরের অংশে কিছু লাভ এঁকে নিয়েছি ছোট ছোট করে এবং সবুজ সাইন পেন দিয়ে তা কালার করে নিয়েছি।

তো এরপর পুরোপুরিভাবে আমার বুক মার্ক টি তৈরি হয়ে যায়।

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আগামীতে আরও নতুন কিছু উপস্থাপন করব আপনাদের সামনে। আমার জন্য সকলেই দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কাগজ দিয়ে বুক মার্ক তৈরি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কাগজ দিয়ে বুক মার্ক তৈরি করেছেন। বুক মার্ক তৈরি খুবই দুর্দান্ত হয়েছে। স্কুলে থাকতে অনেক বুক মার্ক তৈরি করতাম। বুক মার্ক তৈরি প্রক্রিয়া খুবই অসাধারণ আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বুক মার্ক তৈরি দেখতে অসাধারন লাগতেছে। বুক মার্ক দেখে মনে হচ্ছে হাসতেছে। লাভের মতো করে বুক মার্ক তৈরি করার কারনে দেখতে অসাধারন লাগতেছে। ভালো লাগলো আপনার পোস্ট ভিজিট করে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আমার পোস্টটি ধৈর্য্য নিয়ে পড়ার ও দেখার জন্য।

Posted using SteemPro Mobile

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 3 years ago 

কাগজ দিয়ে বুকমার্ক তৈরি তারপর ডিজাইন দেখতে ভালোই লাগছে । বইয়ের মধ্যে এগুলো আগে ব্যবহার করতাম খুবই সুন্দর করে তৈরি করেছেন দেখছি ।পুরনো অতীত ভেসে উঠল আপনার তৈরি দেখে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আমার পোস্ট দেখে আপনার পুরনো অতীত মনে পরেছে যেনে ভালো লাগো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। আসলে কাগজ দিয়ে এই জাতীয় জিনিস গুলো তৈরি করতে আমারও ভালো লাগতো। আশা করি এভাবে আরো অনেক কিছু আমাদের মাঝে তৈরি করে দেখানোর চেষ্টা করবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কি সুন্দর করে তুমি কাগজ দিয়ে বুক মার্ক তৈরি করেছ।এবং চমৎকার একটি আইডিয়া শেয়ার করেছ।চমৎকার এই ইউনিক আইডিয়া টির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থেকো সব সময়।♥♥

 3 years ago 

ধন্যবাদ আন্টি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38