You are viewing a single comment's thread from:

RE: ছোট সোনামণির বড়ই খেতে মৃত্যু

in আমার বাংলা ব্লগ2 years ago

খুব মর্মান্তিক ঘটনা ভাইয়া। আমাদের এলাকায়ও লিচুর বিচি আটকে গিয়ে পাঁচ বছরের এক ছেলে সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আসলে এমন ঘটনাকে কোন ভাবেই মেনে নেয়া যায় না।আর এমন ঘটনা ঘটলে নিজের বাচ্চার মুখটাই সামনে ভেসে আসে বার বার।আসলে আমরা কখনো বড়ুই কেটে দেই না বা দেয়ার প্রয়োজন মনে করি না।আসলে বিপদ বলে কয়ে আসে না।এর আগে একটা নিউজে জানতে পেরেছিলাম বাদাম আটকে গিয়ে শিশুর মৃত্যু।এরকম বিপদ থেকে শুধু মাত্র সৃষ্টি কর্তাই রক্ষা করতে পারে।তবে এটা ঠিক জন্ম,মৃত্যু, বিয়ে বিধির কলম দিয়ে। খারাপ লাগলো পোষ্টটি পড়ে।ধন্যবাদ পোস্ট টি করার জন্য। একটু হলেও সবার সচেতনতা কাজ করবে বাচ্চাদের কে নিয়ে সবার।

Sort:  
 2 years ago 

দিদি, ছোট্ট মেয়েটির মৃত্যুর কথা শুনে আমার কাছেও ভীষণ খারাপ লেগেছিল। আর তাইতো আপনাদের মাঝে আমার খারাপ লাগা টুকু শেয়ার করেছি। আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37