"প্রসঙ্গঃরেসেপি"
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্য আজকে আমি আবার একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে সেই নতুন পোস্টটি হলো আলু পটল দিয়ে বরবটি মজাদার ভাজি রেসিপি। তাহলে শুনুন বন্ধুরা আর দেরি না করে আমার তৈরি করা সেই ভাজি রেসিপি দেখে নেওয়া যাক
রেসিপি তৈরি করার জন্য যা যা প্রয়োজন |
- বরবটি
- আলু।
- পটল।
- হলুদ।
- লবণ।
- তেল।
- মসলা।
- মরিচ।
- পেঁয়াজ।
তাহলে চলুন বন্ধুরা রেসিপিটির ধাপগুলো দেখে নেওয়া যাক |
সবার প্রথমে আমরা কিছু পরিমাণ বরবটি নিয়ে নিব। সেগুলো নেয়ার পর পরিমাণ মতো চিত্রের মত করে কেটে নেব।
আবার অন্যদিকে একই রকম করে আলু পটল ও তার সাথে আরো কিছু উপাদান গুলো কেটে নেওয়ার পর সেগুলো ভালোভাবে পরিষ্কার করে একটু পরিষ্কার করে রেখে দেবো।
অন্যদিকে মরিচ পেঁয়াজ সবগুলোকে একসঙ্গে বেটে নিব।
এখন আমরা রান্না করার জন্য একটি পাত্র নিব এবং সেটির মধ্যে রান্না করার সকল উপাদান গুলো দিয়ে দিব।
সবগুলো উপাদানকে একসঙ্গে ভালোভাবে মেখে নিব।
এখন আমরা সেটার উপর ঢাকনা দিয়ে তাপ দিতে থাকব।
পাত্রটি থেকে মাঝে মাঝে ঢাকনাটা উঠে দেখব যদি ভাজিটির মধ্যে কোনরকম পানি থাকে তাহলে বুঝতে হবে ভাজিটি এখনো আমাদের সম্পূর্ণ হয়নি আর যদি চিত্র মত হয়ে আসে তাহলে বুঝতে হবে ভাজিটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে।
সর্বশেষে রেসেপিটিকে একটি বাটিতে নিয়ে নিলাম।
আশা করি আমার তৈরি করা রেসিপি আপনাদের সরবরাহ লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
পটলের বীজ আমি মোটেই পছন্দ করি না। কিন্তু এই ভাবে কুচি করে কাটলে পটলের বীজ টা ফেলে দেওয়া সম্ভব। এই তরকারি টা রুটি বা পরোটার সাথে ভালোই যাবে। সাথে এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা ভাজা শুকনো লঙ্কা।আর কিছুই চাই না! ভালো বানিয়েছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
কয়েকটি সবজি একত্রিত করে ভাজি করেছেন। এই ধরনের সবজি ভাজি আমার কাছে ভালই লাগে। তবে আমি অবশ্য আলুর খোসা ছাড়িয়ে ভাঁজি করতাম। কারণ যতো ছোট আলু হোক না কেন খোসা সহ আলু রান্নায় ব্যবহার করা আমার একদমই পছন্দ না। এছাড়া আপনার রান্নার ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং দেখতে খুব লোভনীয় লাগছে। এই ধরনের ভাজি সকালে রুটির সাথে খেতে দারুন লাগবে।
সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ
আলু ও পটল দিয়ে বরবটি ভাজি রেসিপিটি দারুন হয়েছে। পটল আমার অনেক প্রিয় তবে বরবটি সাথে দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।
সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
বরবটি বাজি রুটি দিয়ে সকালবেলা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনি বরবটি আলু পটল একসঙ্গে ভাজি করেছেন। দেখতে কিন্তু বেশ লোভনীয় দেখাচ্ছে। এর আগে এরকম খাবার কখনো একসঙ্গে খাওয়া হয়নি। একদিন বাসায় তৈরি করে দেখব খেতে কেমন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
খাইতে অনেক মজা লাগে।।
বাসায় ট্রাই করে দেখতে পারেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
কয়েক রকমের সবজি এক সাথ করে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। এ ধরনের ভাজি গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে। রেসিপি তৈরি ধাপগুলো সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
বরবটি খুবই উপকারী একটি সবজি। বরবটি দিয়ে আলু ভাজি রেসিপিটি আপনি খুবই চমৎকারভাবে করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
বরবটি ভাজি আমি খুব একটা খাই না আমার কাছে ভালো লাগে না তবে আপনি আলু পটল ও বরবটি দিয়ে মিক্সড একটা সবজি তৈরি করেছেন। তারপর আবার আপনার কাছ থেকে নতুন একটি জিনিস শিখলাম পেঁয়াজ আপনি বেটে তারপরে ভাজির ভিতর ব্যবহার করেছেন মনে হচ্ছে ভাজিটি খেতে ভালোই লাগবে। এরকম করে কখনো তৈরির কথা চিন্তাই করিনি আজ আপনার থেকে শিখে নিলাম।
যদি কখনো ইচ্ছে হয় আমার নিয়ম অনুসারে তৈরি করে খাইয়ে নেব অনেক ভালো লাগবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আলু ও পটল দিয়ে বরবটি ভাজি করে কখনো খাইনি। আর এটা সত্যিই অনেক ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটি তৈরি করব। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য
আলু ও বরবটি একসাথে ভাজি করে খেয়েছি কিন্তু পটল দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। এই ভাজি সকাল বেলা গরম গরম রুটি দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। এমনকি গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
সুন্দর কমেন্ট ও মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনি আলু ও পটল দিয়ে বরবটি ভাজি রেসেপি বানিয়েছেন। এরকম রেসিপি খেতে খুব ভালো লাগে। গরম ভাত এবং ডাল দিয়ে খেতে ভাজি খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে পটল আলু ও বরবটি দিয়ে রেসিপিটি তৈরি করেছেন। শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মূল্যবান প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু