You are viewing a single comment's thread from:

RE: যদি হয় সুজন,তেতুল পাতায় ন'জন

in আমার বাংলা ব্লগ2 years ago

অপাত্রে কন্যাদান বিষয়টা যেন এমন হয়ে গেছে। ভালোবাসাটা এমন একটা জিনিস যেন টাকা দিয়েই এখন সবাই কিনতে চায়। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেটা মন থেকে তৈরি হয়। আর এই ভালোবাসা যেখানে থাকে সেখানে অধিক কষ্ট হলেও মানুষ থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে। যেমন আপনার পোস্টে বলেছেন একটা কামরার মাঝেই অনেক কয়েকজন থাকে একটা পরিবারের। কিন্তু বিশাল অট্টালিকার মধ্যে মা-বাবার জায়গা হয় না রাস্তায় নামিয়ে দেয় বা বৃদ্ধাশ্রমে পাঠায়। এটাই হচ্ছে বাস্তব। ভালোবাসা থাকলে যে কোন জায়গায় যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65597.28
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38