এমব্রয়ডারি পোস্ট।। ডালসহ পাতার ডিজাইন তৈরি।।

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে।আশা করি আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে।

কাপড়ের মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি অনেকটা ঝামেলার কাজ বটে। আর্ট করার থেকেও এটি একটু প্রবলেম এর কাজ বলে মনে করি আমি। এটাতে অনেক সময়ের প্রয়োজন হয় আর সব থেকে ভয় লাগে সুজ হাতে ফুঁড়ে যাওয়ার । তাও হ্যান্ড এমব্রয়ডারি মাঝে মাঝে করে থাকি আমি সেটা শার্ট এবং গেঞ্জিতে বিভিন্ন লোগো তৈরি এবং পাতা তৈরির ক্ষেত্রে। কেননা শার্টগুলোতে যদি এরকমভাবে সিম্পল হ্যান্ড এমব্রয়ডারি করা যায় তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি।

IMG_20240219_200628.jpg

IMG_20240219_195730.jpg

তৈরির উপকরণ সমূহ

•রঙিন কাপড়
•ফ্রেম
•রুল
•সুঁই
•রঙিন সুতা

তৈরীর প্রক্রিয়া চলমান

IMG_20240219_181557.jpg
যেকোনো এমব্রয়ডারি করার ক্ষেত্রে প্রথমে রুল দিয়ে তার চিত্র আর্ট করে নিতে হয়। কিন্তু আমি এখানে এই এমব্রয়ডারিতে আর্ট করে নেই নি কারণ এটা হচ্ছে একটি সিম্পল এমব্রয়ডারি তাই আর্ট করিনি। প্রথমে সুঁই এর গোড়ায় নীল সুতা পরিয়ে নিব তারপর কাপড়ের উপর একটি একটি করে ফোড়া তুলে একটি ডালের দৃশ্য তৈরি করব।

তৈরীর প্রক্রিয়া চলমান

IMG_20240222_181501.jpg

IMG_20240222_181617.jpg

তারপর আরো কিছু পাতা সহ ডালের দৃশ্য তৈরি করে নিব।

তৈরির প্রক্রিয়া চলমান

IMG_20240219_192332.jpg

IMG_20240219_193356.jpg
নীল সুতা দিয়ে ডাল এবং পাতা তৈরির কাজ শেষ হলে এখন সূচ এ সাদা সুতা পরিয়ে নিব এবং সাদা সুতা দিয়ে একটা একটা করে পোট তুলে পাতার দৃশ্য তৈরি করব।

তৈরির প্রক্রিয়া চলমান

IMG_20240219_193411.jpg
এভাবেই সাদা সুতা দিয়ে ডালের উপর ডিজাইন করে নিব এবং সাদা কিছু পাতার দৃশ্য তৈরি করে নিব। অবশেষে আমার আজকের এমব্রয়ডারি কাজটি সম্পূর্ণ হলো।

ফাইনাল আউটপুট

IMG_20240219_200628.jpg

IMG_20240219_195730.jpg

IMG_20240219_195726.jpg

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

received_1423949511668636.jpeg

Sort:  
 2 years ago 

এই ধরনের কাজগুলো ছোটবেলায় দেখতাম আম্মু করতো এবং এই কাজগুলি করতে অনেক ধৈর্য ও ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। আপনি বেশ দারুণভাবে ডালসহ পাতার ডিজাইন করেছেন এবং দেখতে বেশ চমৎকার লাগতেছে। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ধরনের কাজে ধৈর্য ইচ্ছা শক্তি এবং খুব কঠোরভাবে সাবধানতা অবলম্বন করতে হয় নইলে একটু ভুল হলেই সম্পূর্ণ কাজটা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এ জাতীয় হাতের কাজগুলো শেখা প্রয়োজন রয়েছে। আমরা জানি মেয়েরা এই কাজগুলো করে থাকে তবে মেয়েদের পাশাপাশি কিন্তু অনেক ছেলেরাও এ কাজ করে। তবে যাই হোক বেশ সুন্দর একটি পোস্ট দেখে আমার ভালো লাগলো।

 2 years ago 

ভালো মন্তব্য করে পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

এই এমব্রয়ডারির কাজ কি আপনি নিজে করেছেন? আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সেই সমস্ত কনটেন্ট শেয়ার করবেন যেগুলো আপনি নিজে তৈরি করেছেন। আমাদের সন্দেহ হলে যেকোনো সময় আপনার ভিডিও ভেরিফিকেশন নিতে পারি। তখন কিন্তু আপনাকে এ কাজগুলো করে দেখাতে হবে।

 2 years ago 

ভাইয়া আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আপনার মেসেজের রিপ্লাই দিতে না পারায়। আমার আঙ্কেল অসুস্থ ভাইয়া এজন্য মেডিকেলে থাকতে হচ্ছে গত পাঁচ দিন থেকে😓। কাজটি আমি নিজেই করেছি ভাইয়া , প্রায় ১০ থেকে ১১ দিন ধরে একটু একটু করে। আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন নিতে পারেন ভাইয়া। তবে একটা অনুরোধ রইলো,ভিডিও ভেরিফিকেশন নেওয়ার অন্তত একটা দিন আগে জানলে উপকৃত হবো,কারণ আব্বুর ব্যাবসার কারণে,মার্কেট এ মাল ডেলিভারি এবং কালেকশন এ থাকতে হয় ভাইয়া😓।এমব্রয়ডারি কাজে আমি এতটাও এক্সপার্ট নই , তবে খুব ইজি কাজগুলো আর শার্ট এর মধ্যে করে থাকি সময় বেশী লাগলেও।

ঠিক আছে ।

 2 years ago 

ভাইয়া আপনার ইউনিক আইডিয়ার প্রশংসা না করে থাকতে পারলাম না। জামার উপরে সুতা দিয়ে এই ধরনের এমব্রয়ডারি করলে দেখতে খুব সুন্দর দেখায়। আপনার এই এমব্রয়ডারি ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63965.60
ETH 1859.03
USDT 1.00
SBD 0.39