ফটোগ্রাফি পোস্ট।। আজকের ফটোগ্রাফিতে কৃষকের কর্মজীবন কে ফুটিয়ে তুলেছি।

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

1000011540.jpg

📸ফটোগ্রাফি পোস্ট📸

ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।

📸ফটোগ্রাফি এক📸:

কোদাল হাতে ব্যস্তময় কৃষক।

1000011587.jpg

1000011585.jpg

  • উপরের ফটোগ্রাফি দুটির মধ্যে একজন কৃষককে দেখতে পাচ্ছেন। তিনি জমিতে যাচ্ছিলেন কোদাল নিয়ে কাজ করার জন্য। ঠিক সে সময়েই এই ফটোটা আমি সংগ্রহ করেছিলাম। এইতো গতকালকেই এই ফটোটি সংগ্রহ করেছি। তবে কৃষকের মাথার চুলের স্টাইল করার দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জমিতে কাজ করে তাই বলে কি স্টাইল করতে পারবে না? সবার জন্যই নিজের বাক স্বাধীনতা রয়েছে এবং ইচ্ছা স্বাধীনতা রয়েছে।

📸ফটোগ্রাফি দুই📸:

সরিষা ক্ষেতে ব্যস্তময় কৃষক।

1000011568.jpg

  • আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই সরিষা ক্ষেতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিলো। তবে এখন সরিষার ফুল ঝরে গিয়ে সেগুলোতে সরিষা হয়েছে। আর সেই সরিষা ঘরে উঠানোর তাগিদে কৃষকরা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। সেই সরিষা ক্ষেতে একজন কৃষকের কর্মব্যস্তময় সময়কে ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম।

📸ফটোগ্রাফি তিন📸:

বিচণ উঠাচ্ছে কৃষক।

1000011567.jpg

  • কৃষক জীবন সত্যিকার অর্থেই অনেক বেশি কষ্টের। তার কারণ যতই বৃষ্টি হোক শীত হোক কিংবা প্রচন্ড পরিমাণের রোদ হোক তাদের কাজ তাদেরকে করতেই হয়। কোনো প্রতিকূল পরিবেশই তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমার উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একজন কৃষক পানিতে বসে কিছু একটা তুলতেছে, তাই না? আমাদের এই দিকে এই জিনিসগুলোকে বিচন বলে। আপনাদের ঐদিকে কি বলে কমেন্টে জানাতে পারেন।

📸ফটোগ্রাফি চার📸:

সরিষা সংগ্রহ করছে কৃষক।

1000011563.jpg

  • সরিষা ক্ষেতে সরিষা পরিপক্ক হওয়ার পরে সেগুলোকে জমি থেকে উঠিয়ে বাসায় নিয়ে আসতে হয়। তাই গাছে হওয়া সরিষা গুলিকে গাছ সহ কৃষকরা জমি থেকে তুলে নিয়ে আসে।তেমনি একটি চিত্র উপরের ফটোগ্রাফিতে তুলে ধরেছি।

📸ফটোগ্রাফি পাঁচ 📸:

আলু ক্ষেতে কীটনাশক প্রয়োগ।

1000011540.jpg

  • এই ফটোটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। কারণ এই ফটোটি ওঠানোর সময় ওয়েদার অনেক বেশি ভালো ছিলো। বন্ধুরা উপরের ফটোগ্রাফিতে একজন কৃষককে দেখতে পাচ্ছেন তিনি তার আলু ক্ষেতে কীটনাশক প্রয়োগ করছেন। এই ফটোটাও এক কৃষকের জমি থেকে সংগ্রহ করেছিলাম।

📸ফটোগ্রাফি ছয়📸:

পরিত্যক্ত সরিষা সংগ্রহ।

1000011541.jpg

  • কৃষকদের জমি থেকে সরিষা উঠিয়ে নিয়ে আসার পর সেই জমিগুলোতে আরো বেশ কিছু সরিষা থেকে যায়। আর ঠিক সে কারণেই পরবর্তীতে পুনরায় সেই জমিগুলো থেকে ঐ পরিত্যক্ত সরিষা গুলোকে সংগ্রহ করা হয়। যেমনটা আমার উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন।

📸ফটোগ্রাফি সাত 📸:

জমিতে সার প্রয়োগ।

1000011493.jpg

1000011494.jpg

1000011495.jpg

  • আমার আজকের ফটোগ্রাফি পোস্টের শেষের তথা উপরের ফটোগ্রাফি তিনটি যদিও বা দেখতে একটু খারাপ হয়েছে তবে এই ফটোর মধ্যেও কৃষকদের জীবন যাত্রার একটি রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা যে ভাত খেয়ে থাকি তার জন্য কৃষকরা ছোট থেকেই ধানের জমিতে পরিচর্যা করে থাকেন। তারই প্রেক্ষিতে কৃষক জমিতে সার প্রয়োগ করছেন। তারই একটি দৃশ্য ক্যামেরা বন্দী করে শেয়ার করলাম।
🥀The End🔚


আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 12
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

1000010868.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাসহ সকলকে।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ

1000011599.jpg

1000011600.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সত্যি ভাইয়া কৃষকের জীবনটা অনেক কষ্টের। তবে এত কষ্ট করে যখন সোনার ফসল হাতে পায় তখন তাদের হাসি দেখলে মনটা ভরে যায়। আপনি খুবই সুন্দর ভাবে কৃষকের কর্মজীবন কে আমাদের মাঝে ফোটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে ধন্যবাদ।

 last year 

কৃষকের মুখের হাসি আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে কৃষি আছে বলে আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারি।আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বিভিন্ন পেশার মতো কৃষিকাজের একটা অন্যতম পেশা। এবং পৃথিবীর মধ্যে সবথেকে বেশি চাহিদামূলক পেশা হলো এই কৃষি কাজ কারণ কৃষিকাজ ছাড়া আমাদের জীবন কিন্তু একেবারেই অচল এমনকি শিল্পকর্ম থেমে যায়। অথচ এই কৃষকদের জীবনে কষ্টের শেষ নেই এমনকি তারা যে চাষবাস করে বিশাল লাভের মুখ দেখে তাও কিন্তু নয়। আপনি চমৎকার সব ছবি তুলেছেন যার মধ্য দিয়ে আমরা কৃষকের পরিশ্রমের নানান দিকও দেখতে পাচ্ছি এবং দুবেলা দুমুঠো খেতে পাওয়ার শুরুটা দেখছি। খুব ভালো হয়েছে ফটোগ্রাফি গুলো।

 last year 

আসলে একজন কৃষক যে সারাদিন কতটা বেশি কটর পরিশ্রম করে তা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। আসলে প্রত্যেক দেশের কৃষকেরা তাদের জমিতে সোনার ফসল ফলানোর জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে থাকে। এত সুন্দর একটা টপিক নিয়ে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনার তোলা প্রত্যেকটি ছবি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 last year 

ভাইয়া আজকে আপনি ফটোগ্রাফিতে কৃষকের কর্মজীবন কে ফুটিয়ে তুলেছেন অনেক সুন্দর করে। এটা একদম ঠিক ভাই কৃষকের জীবন অনেক কষ্টের। অনেক কষ্টের পর তারা যে ফসল ঘর তোলে এবং অনেক বেশি লাভ করে তাও এমন না। আপনার ধারণ করা আজকে সবগুলো ফটোগ্রাফি অনেক দুর্দান্ত ছিল। ফটোগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

কৃষকের কর্মজীবনকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে, এটা দেখে অনেক ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করা হয়েছে। কৃষকরা অনেক সুন্দর ভাবে কাজ করছে মাঠে। এক কথায় চমৎকার ছিল প্রতিটা ফটোগ্রাফি। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমাদের অর্থনীতি টিকে আছে কৃষির উপর। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। কৃষিকাজ করছে এমন রিলেটেড ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন আপনি। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38