আমার গ্রামের মাঠে বর্তমানে কৃষকরা যে সকল ফসল চাষ করছে।
আমার বাংলা ব্লগ সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা |
|---|
আমার প্রাণপ্রিয় বাংলাভাষী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা অবগত আছো আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আর এদেশের অধিকাংশ মানুষগুলো কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের অধিকাংশ কৃষক বসবাস করে গ্রাম অঞ্চলে। বেশিরভাগ কৃষিকাজ সম্পাদন হয় গ্রামে। আমিও বাংলাদেশের একটি গ্রামে বসবাস করি। এখানে ১০০% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল।
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার গ্রামের কৃষকদের কিছু ফসল। যা বর্তমানে মাঠে অবস্থিত রয়েছে। আর এগুলো উৎপাদনের অপেক্ষায় কিছু অপেক্ষারত রয়েছে।
উপরোক্ত ছবিটিতে আপনি একটি পটল সবজির পান দেখতে পাচ্ছেন। সেখানে এখনো পটল গাছগুলো তুলে দেওয়া হয়নি। সবেমাত্র বান তৈরি করা হয়েছে এই জমিতে। এখন ধীরে ধীরে গাছগুলোকে বানে তুলে দেওয়া হবে। বানে তুলে দেওয়ার কয়েকদিন পরে গাছগুলোতে পটল ধরা আরম্ভ করবে। তারপর কৃষকের মুখে হাসি ফুটবে এই পটলগুলো বাজারে বিক্রয় করতে পারলে।
উপরক্ত যে ছবিটি দেখছেন সেটি বাংলাদেশের অর্থকারী ফসল পাট। পাটকে বলা হয় সোনালী আঁশ বলা হয় । আবার কেউ কেউ একে পরিবেশবান্ধব ফসলও বলে। কারণ ক্ষতিকারক পলিথিনের পরিবর্তে এই পার্ট আঁস ব্যবহার করা হয়। আর দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশের রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় বলে একে অর্থনৈতিক ফসল বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয়। এটি আমার গ্রামের একটি জনপ্রিয় ফসল। গ্রামের অধিকাংশ কৃষক চাষ করে লাভবান হচ্ছেন।
কচু একটি জনপ্রিয় ফসল। কমবেশি কচু খেতে পছন্দ করে না এমন মানুষ বিরল। তবে বর্তমানে কচুর বিজের দাম অন্যান্য ফসলের তুলনায় সব থেকে বেশি। আর যেহেতু এবছর বৃষ্টির পরিমাণ কম তাই নিয়মিত পানি শেষ দিতে হয় এই কচুর জমিতে। তাই এই ফসলটি অনেক ব্যয়বহুল। খুব কম কৃষক কি এই ফসলটি চাষ করতে সাহস দেখান।
ছোটবেলায় আমরা পড়েছিলাম ও তে ওল কচু। নিশ্চয় আপনার সে কথা মনে আছে। এটিও কৃষকের একটি ব্যয়বহুল ফসল। কারণ প্রচুর টাকা খরচ করে এই ওলের বীজ কিনতে হয়। কেবলমাত্র গ্রামের ধনী কৃষকেরাই এই ওল চাষ করে থাকেন।বীজের দাম যেমন বেশি তেমনি এই ফসল চাষ করে বেশ লাভবান হওয়া যাই।
বন্ধুরা এই ছিল আমার গ্রামের মাঠের কয়েকটি চাষ করা কৃষকের ফসল। আর প্রত্যেকটি ছবি আমার ফোন থেকে এডিট করা হয়েছে। আশা করি ফসলের ছবি এবং ফসল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের ভালো লেগেছে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পোস্টি এখানেই শেষ করছি।
@bangla.witness কে সমর্থন করুন *
* আপনার প্রক্সি হিসাবে @rme সেইট করুন *
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
গ্রামীণ পরিবেশ থেকে ফসলের মাঠের খুব সুন্দর সুন্দর চিত্র ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বিভিন্ন প্রকার ফসল দেখার সুযোগ করে দিয়েছেন। আর বর্তমান সময়ে যে ফসল গুলো মাঠে রয়েছে তা জানানোর চেষ্টা করেছেন।
আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্যই আমাকে পোস্ট করতে অনুপ্রেরিত করে।
বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন ভাই। গ্রাম বাংলার প্রায় প্রত্যেক কৃষক এখন মাঠে নতুন ফসল আবাদ শুরু করেছে। আপনার পোষ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন ফসল দেখতে পেলাম। আসলে আমরা নিজেরাও পটল সবজি আবাদ করে থাকি। ধন্যবাদ ভাই নতুন মৌসুমে নতুন নতুন ফসলের সাথে সকলের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
একটি সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ভাই। আপনার এই মন্তব্য আমাকে সব সময় অনুপ্রেরিত করে।